ছবি : সংগৃহিত
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় এএসআই নিহত

জেলা প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মাইক্রোবাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে নূর আহমেদ (৪০) নামের পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।

আরও পড়ুন: সরকারি সোলার বাড়িতে লাগানোর অভিযোগ

শনিবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নান্দাইল-ত্রিশাল সড়কে মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরনগর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত নূর নান্দাইল মডেল থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি নেত্রকোণার মদন উপজেলায়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, নূরের মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সাদা রঙের মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। মোটরসাইকেলটি নিজেই চালাচ্ছিলেন।

আরও পড়ুন: পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ওবায়দুর রহমান বলেন, পেশাগত কাজে নূর নান্দাইলের কানুরামপুর থেকে বীরবেতাগৈর ইউনিয়নের দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনার সংবাদ পেয়ে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পরিদর্শন করেছে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা