ছবি: সংগৃহীত
সারাদেশ

ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো ২ শ্রমিকের

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ-রাণীশংকৈল সড়কে মালবাহী ট্রাকের ধাক্কায় ২ জন শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

আরও পড়ুন: ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যায় জেলার পীরগঞ্জের গনিরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাফিজুর রহমান ও রফিকুল ইসলাম এবং আহত ব্যাক্তি মো. আওয়াল। তারা ৩ জনই রাণীশংকৈল উপজেলার পদমপুর উমরাডাঙ্গী এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পীরগঞ্জে ঢালাইয়ের কাজ শেষে পাওয়ার ট্রিলার যোগে বাড়ি ফিরছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় রাণীশংকৈল-পীরগঞ্জ সড়কের গনিরহাট নামক এলাকায় অপরদিক থেকে আসা খড় বোঝাই একটি মালবাহী ট্রাক পাওয়ার ট্রিলারটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় ২ জন শ্রমিক।

আরও পড়ুন: কাশ্মিরে অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশি নিহত

দুর্ঘটনার পর তাদের সবাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্থানীয়রা। এ সময় গুরুতর অবস্থায় ভর্তি করা হয় আহত ব্যক্তিকে।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, পীরগঞ্জে কাজ শেষে পাওয়ার ট্রিলারে করে কয়েকজন শ্রমিক বাড়ি ফিরছিলেন। গনিরহাট এলাকায় মালবাহী ট্রাকের ধাক্কায় দুই জন শ্রমিক নিহত ও একজন আহত হন৷

তাদের লাশ ময়নাতদন্তের জন্য সদরের জেনারেল হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকটিকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

দ্বিতীয়বারের মতো বাবা হলেন ক্রিকেটার সাইফউদ্দিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরিচিত মুখ ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের পরি...

ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

ভারতের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্...

রাশিয়ার জেট ড্রোন ভাবাচ্ছে পশ্চিমা বিশ্বকে

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার এবং যুদ্ধের গতিপ্রকৃতি পা...

লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি মঙ্গলবার

বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতে আগামী মঙ্গলবার (...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা