সংগৃহীত ছবি
সারাদেশ

পুকুরে মিলল যুবকের মরদেহ

জেলা প্রতিনিধি : খুলনায় মহানগরীর দৌলতপুর পুকুর থেকে রোহান (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : ফরিদপুরে ডেঙ্গুতে মৃত্যু ২

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে একই এলাকার হাসান খান সেন্টুর ছেলে।

দৌলতপুর থানা পুলিশের এসআই মো. বদিউর রহমান জানান, গত ২৮ অক্টোবর রোহান নিখোঁজ হয়। আজ সকালে শিশুরা দৌলতপুরের মহেশ্বরপাশা উত্তর বনিকপাড়া এলাকার একটি পুকুরের পাশে খেলা করছিল। এ সময় তাদের খেলার বল পুকুরে পড়লে আনতে গিয়ে রোহানের মরদেহ ভাসতে দেখে। তারা স্থানীদের বিষয়টি জানায়।

আরও পড়ুন : ওমরায় যাওয়ার পথে ২ বোনের মৃত্যু

সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে রোহানের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। রোহান আগে স্থানীয় একটি জুটমিলে কাজ করতো বলে জানিয়েছেন তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পুঠিয়ায় খাল খননের পর রোপণ করা চারাগাছ উধাও, পাড় দখল

রাজশাহীর পুঠিয়ায় খাল খননের পর দুই পাড়ে রোপণ করা প্...

সন্ত্রাস ও অরাজকতার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ...

মাঠে কাটা ধান, জমিতে আলু-সরিষা-ভুট্টা; বৃষ্টিতে কৃষকের দুশ্চিন্তা

দিনাজপুরের বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে চরম...

বোচাগঞ্জে আদিবাসীদের মাঝে শিক্ষাবৃত্তি, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ

দিনাজপুরের বোচাগঞ্জে আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্...

কেরানীগঞ্জ মৎস্যজীবীলীগ নেতা আটক

দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ শাজাহানকে আটক করে থা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা