সংগৃহীত ছবি
সারাদেশ

ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ১৬

জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন : বাংলাদেশে সুইস বিনিয়োগের আহ্বান

সোমবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে ভৈরব স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ভৈরব বাজার নদী ফায়ার সার্ভিসের ইনচার্জ আজিজুল হক ১৬ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন : নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল

প্রত্যক্ষদর্শীরা বলেন, ট্রেনের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছে। ক্ষতিগ্রস্ত কোচগুলোতে অনেকেই আহত অবস্থায় পড়ে আছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেছে।

রেলওয়ের দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে জানায়, ঢাকা থেকে একটি কনটেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তার আগ মুহূর্তে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেলক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কনটেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। মূলত সিগনালিংয়ের জটিলতার কারণে এমন ঘটনা ঘটেছে বলে ধারণা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা