সারাদেশ

সেফটিক ট্যাংকে পড়ে পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা : গাইবান্ধায় টয়লেটের সেফটিক ট্যাংকে পড়ে আরমান মিয়া (৩৫) নামে এক পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : একদিনে আরও ১৪ জনের প্রাণহানি

বুৃধবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সদর উপজেলার কুপতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত আরমান পৌরশহরের মাতৃসদন এলাকায় তার খালা বিনা বেগমের সঙ্গে বসবাস করতেন।

আরও পড়ুন : দুষ্টলোকের সংখ্যা বেড়ে গেছে

গাইবান্ধা জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দলের সদস্য নাসিম রেজা জানান, দুপুরে স্থানীয় শামসুজ্জোহা নামে জনৈক ব্যক্তির বাড়িতে সেফটিক ট্যাংক পরিস্কার করছিল আরমান। এসময় সে সেফটিক ট্যাংকের গভীর গর্তে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৩টার দিকে আরমানের মরদেহ উদ্ধার করা হয়।

কুপতলা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা