সংগৃহীত
সারাদেশ

চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত 

জেলা প্রতিনিধি: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন এবং যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য পুলিশ প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন: নলছিটিতে জমি নিয়ে সংঘর্ষ, আহত ৯

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জের আজমিরীগঞ্জ থানা পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদেরকে তিনি এসব বলেন। তিনি আরও বলেন, বিগত দিনেও বাংলাদেশ পুলিশ যেভাবে দায়িত্ব পালন করেছে, আগামী দিনেও সেভাবে দায়িত্ব পালনে তারা বদ্ধপরিকর।

আইজিপি জানান, বাংলাদেশ পুলিশ একটি পুরাতন প্রতিষ্ঠান। আমরা বিভিন্ন নির্বাচন, ঈদযাত্রা, পূজাসহ সকল ধরনের উৎসব উদযাপনের জন্য সার্বিক নিরাপত্তা দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছি। এছাড়াও আমাদের দেশে এক সময় একটা জঙ্গিবাদের তৎপরতা লক্ষ্য করেছি।

আরও পড়ুন: খুলনায় পুলিশের মায়ের রহস্যজনক মৃত্যু

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে পুলিশের জনবল বৃদ্ধি করা হয়েছে। যার ফলে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে আমাদের দেশে নিয়ন্ত্রণে রয়েছে। যখনই তারা মাথা চাড়া দেওয়ার চেষ্টা করেছে, আমরা তখনই আমাদের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তথ্য সংগ্রহ করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি।

পরিদর্শনকালে আইজিপির সাথে ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে প্রমুখ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

প্রবাসীদের পারফরম্যান্স ও ডুলির ট্যাকটিক্যাল বাজি

একচিলতে রোদ্দুর দেখে যেমন ঋতু বদলের হিসাব মেলানো যায় না, তেমনি আন্তর্জাতিক ফু...

এপিএলে অনিশ্চিত পাকিস্তানি ক্রিকেটাররা

রাজনৈতিক উত্তেজনার আঁচ এবার সরাসরি গিয়ে পড়ল ক্রিকেটের পিচে। আফগানিস্তান প্রিম...

এমপি নজরুলের জামিনে আপত্তি নেই: আদালতকে আত্মহত্যাকারী মরিয়মের পরিবার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা