সারাদেশ

যুগান্তকারী উন্নয়ন করেছে শেখ হাসিনা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, সারা বিশ্বের রাষ্ট্র প্রধান এবং সরকার প্রধানদের আইকন প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে চলমান। শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, তথ্য প্রযুক্তি, কৃষি-অর্থনীতি, রেমিটেন্স, বিদ্যুৎসহ বিভিন্ন উন্নয়ন প্রতিটি ক্ষেত্রে যুগান্তকারী সাফল্য উন্নয়ন করেছে শেখ হাসিনা।

আরও পড়ুন : আর কোনো ছাড় দেওয়া হবে না

মঙ্গলবার (২৯ আগস্ট ) দুপুর ১২ টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সকল কর্মকর্তা ও স্থানীয় সুধীজনের সাথে মতবিনিময় সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, এখন আর পর নির্ভরশীল দেশ নয়, এখন স্বনির্ভরশীল আমাদের বাংলাদেশ। বাংলাদেশের মানুষ এখন আর খালি পায়ে, খালি গায়ে ও না খেয়ে থাকে না। বাংলাদেশের উন্নয়ন দেখে একাত্তরের পরাজিত পাকিস্তান এখন বাংলাদেশ হতে চায়।

আরও পড়ুন : ড. ইউনূস ইস্যুতে সরকার বিচলিত নয়

তিনি বলেন, আর্থ-সামাজিক উন্নয়ন, যে দেশটি সুযোগ, জাতীয় আন্তর্জাতিক অর্থ প্রতিষ্ঠান গুলোকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ করে দেখিয়ে দিয়েছে। যে শেখ হাসিনাও পারে আমরাও পারি এবং আরো প্রমাণ করেছে যে বঙ্গবন্ধুর ৭ই মার্চের উক্তি আমাদের কে দাবিয়ে রাখতে পারবে না।

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক আবেদা আক্তার, প্রকল্প পরিচালক ও তথ্য আপা প্রকল্পের যুগ্ম সচিব শাহনাজ বেগম লীনা, মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক মনোয়ারা ইসরাত, গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ, গজারিয়া উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ খান জিন্নাহ প্রমুখ।

আরও পড়ুন : ব্রিকসের সদস্য হওয়ার চেষ্টাও করিনি

উপজেলার সকল কর্মকর্তা ও স্থানীয় সুধীজনের সাথে মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রী গাছের চারা বিতরণ করেন। এরআগে বালুয়াকান্দি এলাকায় গড়ে উঠা গজারিয়া ইনস্টিউট অব সাইন্স এ্যান্ড টেকনোলজি প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেন তিনি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

অবশেষে জটিলতা কাটলো, কাল আসছে রূপপুরের ইউরেনিয়াম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্...

ভারতীয় নাগরিক রবিউল গুপ্তচরবৃত্তির মামলায় রিমান্ডে

বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত থাকার সন্দেহে ৫৪...

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা