ফাইল ফটো
সারাদেশ

বিএনপির ২৭ নেতাকর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি: রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপির ২৭ নেতাকর্মীকে রাজধানীর পীরেরবাগ এলাকার এক বিএনপি নেতার অফিস থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা বিএনপির ২৮ জুলাইয়ের মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় এসেছিলেন।

আরও পড়ুন: ফরিদপুর ১৫ নেতাকর্মী আটক

বৃহস্পতিবার (২৭ জুলাই) গ্রেফতারকৃত বিএনপি নেতাকর্মীদের দারুসসালাম থানায় মামলা শেষে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

এছাড়াও গোয়ালন্দের ৪ বিএনপি নেতা গ্রেফতার হয়েছে বলেও জানান তিনি। সব মিলিয়ে রাজবাড়ী জেলার ২৭ নেতাকর্মী গ্রেফতার হয়েছে ঢাকায়।

আরও পড়ুন: শিক্ষা প্রতিষ্ঠান জাতীকরণের দাবিতে সম্মেলন

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, রাজবাড়ী জেলা বিএনপি নেতা মো. মুজাহিদুল ইসলাম, যশাই ইউনিয়ন বিএনপি নেতা জিহাদুল ইসলাম, পাংশা উপজেলা যুবদল নেতা সামিউল আলম সুমন, যশাই ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. রেজাউল ইসলাম, মাছপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি বক্কার প্রামানিক, মাছপাড়া ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. কাউসার প্রামাণিক, ছাত্রদল নেতা মো. সজিব রাজা, পাংশা উপজেলা ছাত্রদল নেতা মো. ইমরান হোসেন, কলিমহর ইউনিয়ন ছাত্রদল নেতা মো. জাহিদ হোসেন, মাছপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মকুল মিয়া, মাছপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. তারেক প্রামাণিক, মাছপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য লিটন প্রামানিক, যশাই ইউনিয়ন বিএনপির নবী উল্লা নবী, মৌরাট ইউনিয়ন ছাত্রদলের মো. কনক, যশাই ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আনিচুর রহমান, যশাই ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আ. রব, যশাই ইউনিয়ন সেচ্ছাসেক দলের সদস্য মো. ফজল হোসেন, যশাই ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম, অফিস স্টাফ আতিকুল ইসলাম, পাট্টা ইউনিয়ন বিএনপির মো. বদিউর রহমান পাশা, শামীম মাহমুদ, মো. কেরামত এবং মেহেদী।

আরও পড়ুন: ভোলায় রূপালী ব্যাংকের পর্যালোচনা সভা

সাবেক সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, রাজবাড়ী জেলা বিএনপির তরুণ নেতৃত্ব মোহাম্মদ মুজাহিদুল ইসলামের পীরেরবাগ অফিস থেকে মুজাহিদুল ইসলামসহ ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। আগামী রোববার তাদের জামিন শুনানির দিন ঘোষণা করা হয়েছে।

সান নিউজ/এএ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা