ছবি : সংগৃহিত
সারাদেশ
কেইউজে'র নিন্দা

খাগড়াছড়িতে সাংবাদিকদের উপর হামলা

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলাশহরের পৌরসভার সামনে সংঘটিত রক্তক্ষয়ী হামলায় সাংবাদিক ইউনিয়ন এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং খাগড়াছড়ি প্রেসক্লাব’র প্রতিষ্ঠাতা সদস্য সিনিয়র সাংবাদিক মো. নুরুল আজম’র এর উপর মধ্যযুগীয় কায়দায় গুরুতর জখম করায় (কেইউজে) তীব্র নিন্দা প্রস্তাব জানানো হয়েছে ।

আরও পড়ুন: কক্সবাজার মডেল হাই স্কুল চ্যাম্পিয়ন

মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যায় কেইউজে’র আদালত সড়কস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের এক জরুরী সভায় নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়।

সংগঠনের নিজস্ব অনুসন্ধানে প্রত্যক্ষদর্শী এবং হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক নুরুল আজম’র বয়ানে উঠে এসেছে।

তিনি মূলত শিক্ষানবিশ আইনজীবি ইকু চাকমাকে বিএনপি’র উচ্ছৃঙ্খল কর্মীরা লাঠিসোটা দিয়ে আঘাত করতে থাকলে ইকু মাটিতে লুটিয়ে পড়ে।

আরও পড়ুন: গাইবান্ধা-কুড়িগ্রামবাসীর স্বপ্নের সেতু দৃশ্যমান

মাটিতে লুটিয়ে পড়ার পরও দুর্বৃত্তরা উপুর্যপরি তাঁকে লাথি ও টানাহেঁচড়া করতে থাকলে তাঁকে বাঁচাতে এগিয়ে যান সিনিয়র সাংবাদিক নুরুল আজম।

এ সময় সন্ত্রাসীরা নুরুল আজম’র মানবিক ভূমিকাকে উপেক্ষা করে তাঁর ওপরও একই স্টাইলে হামলা শুরু করলে তিনিও মাটিতে লুটিয়ে পড়েন। এসময় তাঁর মাথায় জখম হওয়া স্থান থেকে ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকলে সন্ত্রাসীরা তাঁকে মাটিতে ফেলে চলে যান।

কেইউজে’র যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়, গণতান্ত্রিক সমাজে পেশাজীবি হিসেবে যে কারো নিজস্ব রাজনৈতিক মত প্রকাশ-চর্চা এবং অনুশীলনের অধিকার আমাদের সংবিধান স্বীকৃত। তাই বলে একজন প্রতিষ্ঠিত পেশাজীবি সাংবাদিকের ওপর দিনে দুপুরে এমন ন্যাক্কারজনক হামলা খাগড়াছড়ি পেশাগত সাংবাদিকদের ভীষণ আতঙ্কিত করেছে।

আরও পড়ুন: বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা শুরু

এছাড়া মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলাকালে যমুনা টিভি’র স্টাফ করসপন্ডেন্ট শাহরিয়ার ইউনুস, চ্যানেল টুয়েন্টফোর’র প্রতিনিধি নুরুচ্ছাফা মানিক, এশিয়ান টিভি’র বিপ্লব তালুকদার, পার্বত্যনিউজ’র জ্যাক ত্রিপুরা, ক্যামেরা পারসন অভি বড়ুয়া, ফটো জার্নালিস্ট লিটন ভট্টাচার্য্য রানাসহ বেশ কয়েকজন সংবাদকর্মী পেশাগত দায়িত্ব পালনকালে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষের চিত্র ধারণ করতে গিয়ে নানাভাবে শারীরিক ও মানসিক হেনস্থার শিকার হয়েছেন।

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন এই ধরনের সংঘাতময় রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্ন থেকে বিরত এবং কর্মসূচি চলাকালে সাংবাদিকদের প্রতি দায়িত্বশীল আচরণ অনুসরণের আহ্বান জানান।

আরও পড়ুন: সড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

পাশাপাশি সংঘাতপূর্ণ সময়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও সাংবাদিকদের সাথে ইতিবাচক মনোভাব প্রকাশের অনুরোধ জানান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক , তেহরানের ভিন্ন সুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মঙ্...

মুন্সীগঞ্জে অপহরণ মামলার ‘মাস্টারমাইন্ড’সহ আরও দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আলোচিত অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল পরিকল্পনাকারী...

সংসদে মাদারীপুরের শিক্ষার্থীদের শিক্ষা সফর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজে...

মুন্সীগঞ্জ শহরে ১০৫ পিস ইয়াবাসহ একজন আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াব...

কক্সবাজারের বালুতেই লুকিয়ে বিলিয়ন ডলারের সম্ভাবনা

বাংলাদেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার শুধু পর্যটনের জন্যই নয়, মূল্যবান খনিজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা