সারাদেশ

ঈশ্বরগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ

মো. এহছানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: ফের বিদ্যুৎ উৎপাদন শুরু পায়রায়

রবিবার (২৫ জুন) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন 'জনতার ঈশ্বরগঞ্জ' এর অনুসন্ধানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জাটিয়া ও সরিষার ইউনিয়নের কুর্শিপাড়া ও বিজয়পুর এলাকার কাঁচা মাটিয়া নদে অবৈধ চায়না দুই দোয়ারী জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ শিকারের বিষয়টি জানতে পারে জনতার ঈশ্বরগঞ্জ টিম। পরে বিষয়টি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেলকে অবহিত করলে তিনি রবিবার এ অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুন: ভালুকায় পিকআপ-ট্রাকের সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত

অভিযান পরিচালনাকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেলের নেতৃত্ব উপস্থিত ছিলেন, দৈনিক মানবকন্ঠ পত্রিকার ঈশ্বরগঞ্জ প্রতিনিধি ও ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি জাহিদ হাসান, দৈনিক দেশ রূপান্তরের উপজেলা প্রতিনিধি ও জনতার ঈশ্বরগঞ্জ সংগঠনে প্রতিষ্ঠিতা মো. এহছানুল হকসহ উপজেলা মৎস্য অফিসের কর্মচারীবৃন্দ।

এ প্রসঙ্গে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, অভিযানে সাতটি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। প্রতিটি জাল ৪৫ ফিট করে মোট ৩১৫ ফিট। যার আনুমানিক বাজার মূল্য পঞ্চাশ হাজার টাকা। দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে রুপসা পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুস সামা...

ফুটপাত উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি প্রায় ১০০০

রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র কর...

সালমানের স্টুডিও ভাঙচুর নিয়ে মুখ খুললেন সোহেল তাজ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার চার দিন পর বিষয়টি...

গভীর রাতে ব্যাপক হামলা পাকিস্তানের, নিহত ২২ আফগান যোদ্ধা

আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান...

‘ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেন’: আসিফ মাহমুদ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা