সারাদেশ

নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবীতে হবিগঞ্জে মানববন্ধন

ফয়সল চৌধুরী, হবিগঞ্জ: জামালপুরে বাংলানিউজের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার ‘সঠিক তদন্ত ও সুষ্ঠু বিচার’ দাবিতে হবিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হবিগঞ্জ রিপোর্টার্স ইউনিটে এ মানববন্ধনের আয়োজন করে।

এসময় বক্তারা বলেন, নাদিম হত্যাসহ সারা দেশে সাংবাদিক নির্যাতন এবং হত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে।

হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ১২ জন গ্রেপ্তার হলেও চেয়ারম্যানের ছেলে পলাতক রয়েছে। পলাতক খুনীকে দ্রুত গ্রেপ্তার এবং সকল আসামীর ফাঁসির আদেশ নিশ্চিতের দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ।

হবিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ হাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএ আর শায়েলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল চৌধুরী, সাংবাদিক আব্দুল হালিম, শরীফ চৌধুরী, ফয়ল চৌধুরী, এসএম সুরুজ আলী, আনিসুজ্জামান চৌধুরী রতন, কাজল সরকার, জুয়েল চৌধুরী, সহিবুর রহমান, আব্দুল কাদির, এম সজলু, নিরঞ্জন গোস্বামী শুভ, সাইফুর রহমান তারেক ও শাহ আলম প্রমুখ।

প্রসঙ্গত, গত ১৪ জুন রাতে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত সাংবাদিক নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ১৫ জুন সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন বিকেল পৌনে ৩টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মাহমুদুলকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা