ছবি : সংগৃহিত
সারাদেশ

খাগড়াছড়িতে ক্ষমতা দখলের ষড়যন্ত্র

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: দেশব্যাপী বিএনপি জামায়াতের নৈরাজ্য সৃষ্টি, সন্ত্রাসী কর্মকান্ড ও নানামুখি দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা যুবলীগ।

আরও পড়ুন: ইভটিজিংয়ের শিকার ছাত্রীর আত্মহত্যা

বুধবার (১৪ জুন) দলীয় কার্যালয় প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়, পরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশে নৈরাজ্য সৃষ্টি করে জনমনে আতংক ছড়িয়ে বিএনপি ও তার দোসররা অবৈধ পথে ক্ষমতা দখলের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের জানিয়ে দিতে চাই এ ভাবে অশান্তি তৈরী করে ওদের স্বপ্ন পূরণ তা কোন দিন সম্ভব হবে না।

আরও পড়ুন: বিস্ফোরণে দগ্ধ আরও এক মৃত্যু

এসব ষড়যন্ত্র প্রতিহত করতে আওয়ামী যুবলীগ ও বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিটি মুহূর্ত সজাগ রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না,তাই দেশের উন্নয়নকে এগিয়ে নিতে আবারো দেশবাসীর আস্তার প্রতীক নৌকায় ভোট দেওয়ার আহবান জানিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন: ঈশ্বরগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু

এ সময় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভপতি ও জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, মনির হোসেন খান ও জেলা যুব লীগের সাধারন সম্পাদক কে এম ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মিমি চক্রবর্তী

দুর্গাপূজা মানেই আনন্দ, আলো আর উদযাপনের এক বাঁধভাঙা জোয়ার। টলিউডের জনপ্রিয় অভ...

ঢাবির শিক্ষার্থী নিম্নিকে সংবর্ধনা প্রদান

মাউন্ট এভারেস্ট জয় করায় ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা