সারাদেশ

বিস্ফোরণে দগ্ধ আরও এক মৃত্যু

জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় চার্জার ফ্যান বিস্ফোরণে দগ্ধ মোছা. সোনিয়া আক্তার (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিস্ফোরণে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হলো।

আরও পড়ুন : বিশ্বব্যাংক চাইলে পদ্মা সেতু করতে পারত

বুধবার (১৪ জুন) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ওই নারীর মৃত্যু হয়।

শুক্রবার (৯ জুন) সকাল ৮টার দিকে এ বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আরও পড়ুন : ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

শেখ হাসিনা বার্নের আবাসিক চিকিৎসক ডা. মো তরিকুল ইসলাম বলেন, ফতুল্লায় চার্জার ফ্যান বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ হয়ে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে সোনিয়া আক্তার নামে আরও একজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ৪২ শতাংশ দগ্ধ ছিল।

তিনি আরও বলেন, এ ঘটনায় দগ্ধ আরও দুজন চিকিৎসাধীন আছেন। তারা হলেন- মোহাম্মদ টুটুল ও মেহজাবিন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

আরও পড়ুন : নাইজেরিয়ায় নৌকা ডুবি, নিহত ১০৩

এ বিস্ফোরণের ঘটনায় এর আগে আব্দুস সালাম ও বুলবুলি বেগম নামের দগ্ধ দুজন মারা যান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

বিসিএসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম

অভাবের সংসারে বেড়ে উঠেছেন সোহেল রানা। দৃঢ় মনোবল ও কঠোর পরিশ্রমের...

লাল-সবুজ জার্সি কি আর পরবেন না রোনালদো!

পর্তুগালের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর পথচলা কি...

অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

অক্টোবর মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে...

ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্রের ৫ লাখ টেস্ট কিট

ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব কিট পর্য...

ঢাকা ফেরতদের শরীরে ডেঙ্গু, পঞ্চগড়ে স্থানীয় সংক্রমণ নেই

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা এলাকার ইসমাইল হোসেন (৩৫) একটি বাসের সুপারভাইজার।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা