ছবি-সংগৃহীত
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

জেলা প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আবির হোসেন (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে।

আরও পড়ুন : ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

রোববার (১১ জুন) ভোরের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার দেওহাটা বেঙ্গল কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবির হোসেন নাটোরের বাসমারা এলাকার খোকন মিয়ার ছেলে। সে বাবার সঙ্গে ট্রাকে সহকারী হিসেবে কাজ করতো। তার বাবা ট্রাকচালক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, শনিবার রাতে বাবার সঙ্গে মালভর্তি ট্রাক নিয়ে ঢাকা থেকে নাটোরের উদ্দেশ্যে যাত্রা করে আবির হোসেন। রোববার ভোররাতে মহাসড়কের দেওহাটা বেঙ্গল কারখানার সামনে পৌঁছালে সামনে থাকা অজ্ঞাতপরিচয় একটি যানের পেছনে ট্রাকটি ধাক্কা মারে। এতে ট্রাকে বাবার পাশে থাকা আবির ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ ও ট্রাকটি উদ্ধার করে। এ ঘটনায় বাবা খোকন মিয়া সুস্থ আছেন।

আরও পড়ুন : ট্রাকের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু

বিষয়টি নিশ্চিত করে গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

চেহারা ভাড়ায় লাখপতি!

অভিনয়ের পাঠ না থাকলেও এখন শুধু একটি সুন্দর চেহারা দিয়ে লাখ লাখ টাকা কামানো সম...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা