সারাদেশ

খাবারে চেতনানাশক মিশিয়ে ইমামের সর্বস্ব লুট

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে খাবারে চেতনানাশক মিশিয়ে হাফেজ মাওলানা দেলোয়ার হোসেনের পরিবারের সদস্যদের অজ্ঞান করে সর্বস্ব লুটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এর মধ্যে মোটরসাইকেল, গয়না, নগদ টাকা রয়েছে।

আরও পড়ুন : গাজীপুরে গণতন্ত্রের বিজয় হয়েছে

বৃহস্পতিবার (২৫ মে) রাতে উপজেলার চরআমান উল্যাহ ইউনিয়নের সাতাশ দ্রোণ গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাফেজ মাওলানা মো. দেলোয়ার হোসেন উপজেলার সাতাশ দ্রোণ জামে মসজিদের পেশ ইমাম। বৃহস্পতিবার রাত ১১টার দিকে হাফেজ মো. দেলোয়ার হোসেনের পরিবারের লোকজন রাতে খাওয়ার পর সবাই এক সঙ্গে ঘুমাতে যায়। কোনো দুর্বৃত্ত চক্র কৌশলে আগেই তাদের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে রেখেছিল। ফলে তারা সবাই অচেতন হয়ে পড়ে। ওই সময় দুর্বৃত্তরা হাফেজ দেলোয়ারের শোবার ঘরের দরজা খুলে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল, স্বর্ণালংকার, নগদ টাকাসহ অন্তত ৪ লাখ টাকার মালামাল লুট করে নেয়। শুক্রবার সকালে অচেতন অবস্থায় হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন সহ তার পরিবারের সদস্য মাছুমা খাতুন (৩৫) ও আবু দাউদ (৩) কে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন : ইমরান খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। লিখিত অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা