প্রতীকী ছবি
সারাদেশ

দিনাজপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় নদীতে ডুবে অরণ্য সিংহ (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

শুক্রবার (১২ মে) দুপুর ১২টার দিকে উপজেলার ৬ নম্বর অমরপুর ইউনিয়নের আদিবাসীপাড়ার কাঁকড়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অরণ্য সিংহ সদর উপজেলার বীরেন্দ্র সিংহের ছেলে।

আরও পড়ুন : দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা নিহত

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শিশু অরণ্য সিংহ তার বাবা-মায়ের সঙ্গে চাচাতো ভাইয়ের বিয়েতে যায়। গতকাল (বৃহস্পতিবার) রাতে বিয়ে সম্পন্ন হয়। আজ (শুক্রবার) দুপুরে কয়েকজন শিশু মিলে কাঁকড়া নদীতে গোসল করতে নামে। এসময় অরণ্য সিংহ নদীর পানিতে তলিয়ে যায়।

সঙ্গে থাকা অন্য শিশুরা বিষয়টি পরিবারকে জানায়। পরে স্থানীয়রা নদী থেকে শিশু অরণ্যকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, অভিযোগ না থাকলে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা