ছবি-সংগৃহীত
সারাদেশ
ঘূর্ণিঝড় মোখা

টেকনাফ-সেন্টমার্টিন ট্রলার চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি : ‘মোখা’ পরিণত হয়েছে অতি প্রবল ঘূর্ণিঝড়ে। এর প্রভাবে কক্সবাজারের উপকূলীয় এলাকায় বিরাজ করছে বৈরী আবহাওয়া। এ অবস্থায় টেকনাফ-সেন্টমার্টিন রুটে ট্রলার চলাচল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

আরও পড়ুন : ঘূর্ণিঝড় ‘মোখা’ ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত

শুক্রবার (১২ মে) দুপুর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ধরণের ট্রলার চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। এমতাবস্থায় সমুদ্রপথে যাতায়াতে ক্ষতির আশঙ্কা রয়েছে। বড় ধরনের ক্ষতি এড়াতে সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের সঙ্গে আলোচনা করে টেকনাফ-সেন্টমার্টিন রুটে ট্রলার চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে পরবর্তীতে পুনরায় ট্রলার চলাচল শুরু করা হবে।’

আরও পড়ুন : সুপার সাইক্লোন হতে পারে মোখা

তিনি আরও বলেন, ‘দুর্যোগ মোকাবেলায় টেকনাফে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট সকলকে নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে।’

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘সাগর কিছুটা উত্তাল রয়েছে। তাই, শুক্রবার দুপুর থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে সব ধরণের ট্রলার চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।’

আরও পড়ুন : পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

এদিকে আবহাওয়া অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, মোংলা, পায়রা ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৪ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থান করা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

পাশাপাশি নৌকা ও ট্রলারগুলো যেন গভীর সাগরে না যায়, দেয়া হয়েছে সেই উপদেশও।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

রাশিয়ার জেট ড্রোন ভাবাচ্ছে পশ্চিমা বিশ্বকে

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার এবং যুদ্ধের গতিপ্রকৃতি পা...

লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি মঙ্গলবার

বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতে আগামী মঙ্গলবার (...

খেপলেন শোয়েব আক্তার !

খেলোয়াড়ি জীবনে নিজের গতির ঝড় দিয়ে বিশ্বজুড়ে ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টি করতেন...

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে ১...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা