ফাইল ছবি
সারাদেশ

ভাশুরের পুরুষাঙ্গ কাটলেন গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি: বগুড়ার শেরপুরে এক নারীকে ধর্ষণের চেষ্টা চালালে ব্লেড দিয়ে ভাশুরের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন বলে জানা গেছে। ধর্ষণচেষ্টার অভিযোগে ভাশুরের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ওই গৃহবধূ। পরে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

আরও পড়ুন: বোমা রেখে চাঁদার হুমকি

রবিবার (৯ এপ্রিল) উপজেলার খানপুর ইউনিয়নের দহপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে

গ্রেপ্তার ব্যক্তির নাম করিম প্রামানিক (৫০)। তিনি খানপুরের দহপাড়া গ্রামের বাসিন্দা এবং ওই এলাকার মৃত আফসারের ছেলে। বর্তমানে তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন।

আরও পড়ুন: রাস্তায় ফেলে কুপিয়ে হত্যা

মামলা সূত্রে জানা যায়, রবিবার সকালে ওই গৃহবধূ তাঁদের বাড়ির পার্শ্ববর্তী দেবনতুর মাঠে ভুট্টাখেতে ঘাস কাটতে যান। এ সময় তাঁর ভাশুর করিম তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তিনি তাঁর কাছে থাকা ব্লেড দিয়ে করিমের লিঙ্গের আংশিক কেটে দেন। এতে তিনি আহত হয়ে পালিয়ে যান। পরে সন্ধ্যায় ওই গৃহবধূ থানায় ধর্ষণচেষ্টার মামলা করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

অভিযুক্ত করিম অনেক দিন থেকে ওই নারীকে কু-প্রস্তাব দিচ্ছিলেন। এর আগে কয়েকবার তাঁকে ধর্ষণের চেষ্টা করেছেন। এ জন্য তিনি সব সময় আতঙ্কে থাকতেন ও আত্মরক্ষার জন্য কাছে সব সময় একটি ব্লেড রাখতেন বলে জানান ভুক্তভোগী গৃহবধূ।

আরও পড়ুন: বড়ভাইকে হত্যা করল ছোটভাই

শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) কর্মকর্তা আব্দুস সালাম বলেন, সন্ধ্যায় আসামিকে তাঁর নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।বর্তমানে তাঁকে পুলিশ প্রহরায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, চিকিৎসা শেষে আসামিকে আদালতে পাঠানো হবে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

বরগুনা জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণায় স্বাগত মিছিল

বরগুনা জেলা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করায় বর...

নামাজের পরামর্শতে ক্ষুব্ধ নাতি-জামাই ভাঙলো নানাশ্বশুরের লাঠি

বরগুনা সদর উপজেলায় নামাজ পড়ার পরামর্শ দেওয়াকে কেন্...

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে লিগ্যাল নোটিশ

ভারতে পলাতক, মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী...

বড়দিন: তিন কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর

খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন (ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা