সারাদেশ

হতদরিদ্রদের জন্য হোটেল সায়মন বিচ'র ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক: প্রতিবছরের ন্যায় এবারেও দেশের অন্যতম পাঁচ তারকা মানের অভিজাত হোটেল 'সাইমন বিচ রিসোর্ট' এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহাফিল এর আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: ৪০০ অভিবাসী নিয়ে ভাসছে নৌকা

এর আগে সকালের দিকে হোটেলটির উদ্যোগেই প্রায় ২শজন সৈকত পাড়ের ছিন্নমূল শিশু-কিশোর, সার্ফার এবং বিচ পরিচ্ছন্ন কর্মীদের ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বিশিষ্টজনের সম্মানে (৯ এপ্রিল) রবিবার কাসাব্লাংকা রেস্টুরেন্টে এ আয়োজন সম্পন্ন হয়। এসময় কক্সবাজার জেলা প্রশাসন এর প্রতিনিধি, বিভিন্ন বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন হোটেল কর্তৃপক্ষ, দাতা সংস্থার দেশি-বিদেশি প্রতিনিধি এবং পর্যটন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে সায়মনের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক মাহাবুব-উর-রহমান রুহেল গত অর্থবছরে কক্সবাজারের সর্বোচ্চ ভ্যাটদাতা হিসেবে সায়মনকে দ্বিতীয়বারের মতো পুরস্কার প্রদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কে ধন্যবাদ জানান। এ সময় তিনি সুন্দরের অপার লীলাভূমি কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা এবং পরিবেশ উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন।

তিনি জানান, যে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে দুটি দৃষ্টিনন্দন ট্রাফিক পুলিশ বক্স সায়মন এর পক্ষ থেকে করে দেয়া হয়েছে এবং সৈকত কেন্দ্রীক পর্যটকদের স্বার্থে আরও বিভিন্ন অবকাঠামো উন্নয়নের ও আগ্রহ প্রকাশ করেন। এছাড়াও তিনি জানান প্রতি মাসেই সায়মন বিচ রিসোর্ট নিজস্ব উদ্যোগে বালুকাময় বিচ পরিষ্কার-পরিচ্ছন্ন করে জেলা প্রশাসনকে সহযোগিতা করেন। উক্ত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন কক্সবাজারের ঐতিহ্য বদর মোকাম জামে মসজিদের পেশ খতিব মুফতি ইমদাদুল্লাহ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

ওয়াশিংটনের রক্তচক্ষু উপেক্ষা করে কানাডা-চীন ঘনিষ্ঠ হচ্ছে!

এক নজরে: কানাডা-চীন নতুন বাণিজ্য চুক্তি ও সম্পর্কের মোড়...

নওগাঁয় নিখোঁজের পরদিন ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে মায়ের জন্য ওষুধ কিনতে বাড়ি থেকে...

পাসের হার ৩০ শতাংশের নিচে, বেতন বন্ধের চিঠি ইউএনও’র!

ময়মনসিংহের ভালুকায় এসএসসি ও সমমানের পরীক্ষায় পা...

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরা...

বাগেরহাটে বাসা থেকে বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে বাসা থেকে মেহেদী হাসান (২২) না...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা