ছবি-সংগৃহীত
সারাদেশ

ভ্যানচাপায় শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যাটারিচালিত ভ্যানের চাপায় সাবিনা ইয়াসমিন তানিশা (৫) নামে এক শিশু নিহত হয়েছে।

আরও পড়ুন : বিজিবি-চোরাকারবারি সংঘর্ষে নিহত ১

শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কুশলী ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তানিশা টুঙ্গিপাড়ার পার্শ্ববর্তী চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের সোহান শিকদারের মেয়ে। সে টুঙ্গিপাড়ার কুশলী ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে নানা বাড়িতে থাকতো।

আরও পড়ুন : বাসের ধাক্কায় হাফেজের মৃত্যু

টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, শিশুটি তার নানা মনিরুজ্জামানের বাড়িতে থাকতো। শনিবার সন্ধ্যায় শিশুটি বাড়ির পাশে রাস্তায় বের হলে একটি ব্যাটারিচালিত ভ্যান তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু পথেই শিশুটির মৃত্যু হয়।

আরও পড়ুন : জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

তিনি আরো জানান, নিহতের পরিবারের কেউ এখন পর্যন্ত থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

হাবিবসহ ৫ পুলিশের মামলার রায় রোববার

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করার...

সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর 

মালয়েশিয়া ও চীনে প্রথম বিদেশ সফর সম্পন্ন করে দেশে ফিরে বাবা শহীদ প্রেসিডেন্ট...

‘বাংলাদেশ ফার্স্ট’: প্রধানমন্ত্রী

বাংলাদেশের মানুষ তাদের স্বার্থ দেখার জন্যই সরকার ও সংসদ সদস্যদের দায়িত্ব দিয়ে...

বিশ্বকাপে ইতিহাস গড়া দলের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে আলোচনায় উঠে এসেছে ছোট্ট দেশ কেপ ভার্দে।...

মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনকে একই দৃষ্টিভঙ্...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা