সারাদেশ

রমজান মাস হচ্ছে ত্যাগের মহিমার মাস

কামরুল সিকদার ফরিদপুর ( প্রতিনিধি) : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেছেন, 'ইফতারের উছিলায় মহান আল্লাহ রাব্বুল আল আমিন আমাদের এক জায়গায় একত্রিত করেছেন। রমজান মাস হচ্ছে ত্যাগের মহিমার মাস।

আরও পড়ুন: ক্ষমতা ধরে রাখতে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার

শনিবার (১ এপ্রিল) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী হিরু মুন্সির আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে আব্দুর রহমান এ কথাগুলো বলেন।

তিনি বলেন, আত্ম সংযমের মাস। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের কল্যাণে, একে অপরের পাশে দাঁড়াবো- এটাই আমাদের পরম ধর্ম। আমরা যখন ইফতার সামনে নিয়ে বসে থাকি। আল্লাহ তাআলা ফেরেশতাদের ডেকে বলেন; হে ফেরেশতাগন দেখো খাবার সামনে রেখে আমার বান্দারা বিনা হুকুমে এক লুকমাও খাবার মুখে দিচ্ছেনা। যেখানে তোমরা মানুষ সৃষ্টির বিরোধীতা করেছিলে! এজন্যই মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে আমি সৃষ্টি করেছি। আমরা ধর্ম বিশ্বাসের জায়গা থেকে নামাজ, রোযা, হজ্জ্ব পালন করবো। আখিরাতের জন্য দুনিয়াতেই যার যার কাজ করে যাবো।'

তিনি আরো বলেন, আপনারা আমাকে দুই-দুইটি নির্বাচনে ভোট দিয়ে এমপি বানিয়েছিলেন। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি কারো আমানতের খেয়ানত করি নাই। আপনাদের কথায় বুঝা যায় এই জনপদের মানুষ গত চার বছরে উন্নয়নে কিছুটা হলেও পিছিয়ে পড়েছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন। তিনি প্রধানমন্ত্রী থাকলে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। এলাকার উন্নয়নের অংশীদার হিসেবে শেখ হাসিনার পাশে যেন আমি থাকতে পারি, আপনাদের কাছে সেই দোয়াই প্রত্যাশা করি।'

আরও পড়ুন: মুন্সীগঞ্জে ১০ দফা দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি

ইফতার মাহফিলে সাতৈর ইউপি চেয়ারম্যান রাফিউল আলম মিন্টুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা লিপন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মৃধা মিলন, জেলা পরিষদ সদস্য ফারুক খান, ঘোষপুর ইউপি চেয়ারম্যান ইমরান হোসেন নবাব, জেলা যুবলীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার, ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল ও সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সাতৈর শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহামুদ হাসান।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা