সংগৃহীত
সারাদেশ

আশুলিয়ায় হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি : ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় আতিয়ার রহমান (৫২) নামে এক গাড়িচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : আওয়ামী লীগ জনগণের দল

বুধবার (২২ মার্চ) সকাল ৮টার দিকে আশুলিয়ার জামগড়া রূপায়ন মাঠ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আতিয়ার রংপুর সদর উপজেলার উত্তর খলেয়ার হাজিপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে আশুলিয়ার জামগড়ার রূপায়ন এলাকায় আতিকুল ইসলাম আতিক নামের ওই গাড়িচালককে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা। পরে স্থানীয় একটি মাঠে মরদেহ রেখে পালিয়ে যায় তারা। পরে আজ বুধবার সকালে এক পথচারী মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। জাতীয় পরিচয়পত্র দেখে তার পরিচয় নিশ্চিত হয় পুলিশ।

আরও পড়ুন : পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৯

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মোমেনুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, নিহতের হাত ও পা বাঁধা ছিল। তবে শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ হত্যা করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা