সারাদেশ

হত্যা মামলায় স্বামী-সতিনের মৃত্যুদণ্ড

সান নিউজ ডেস্ক: ঝিনাইদহে গৃহবধূকে হত্যার দায়ে করা মামলায় স্বামী ও সতিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: অর্থনৈতিক কূটনীতি জোরদারের আহ্বান

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষাণা করেন।

মামলা সূত্রে জানা গেছে, যৌতুক দিতে অস্বীকার করায় ২০১২ সালের ২৩ জানুয়ারি ঘুমন্ত অবস্থায় মাজেদা খাতুনকে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় স্বামী শহিদুল ও সতিন চম্পা খাতুন। মাজেদার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় গ্রাম পুলিশ শহিদুল ইসলাম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০১২ সালের ৩০ এপ্রিল চার্জশিট দাখিল করে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন। তবে দণ্ডিতরা বর্তমানে পলাতক রয়েছেন।

আরও পড়ুন: মিয়ানমারে সেনাবাহিনীর তান্ডবে নিহত ১৭

মামলার বাদী গ্রাম পুলিশ মো. শহিদুল ইসলাম জানান, মাজেদা খাতুন দীর্ঘদিন ধরে হলিধানী এলাকায় চাকরির সুবাদে ভাড়া বাড়িতে থাকতেন। পরে সম্পর্ক করেই শহিদুলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই অঞ্চলে মাজেদা খাতুনের কোনো আত্মীয়স্বজন ছিল না। তাই গ্রাম পুলিশ হিসেবে সরকারিভাবে বাদী হয়ে মামলা দায়ের করি। আদালতের এমন রায়ে আমরা সন্তুষ্ট। যার কেউ নেই, তার জন্য যে আইন আছে এই রায় তার একটি উদাহরণ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

হাজার গোলের পথে রোনালদো, আরও এক চমক!

জাতীয় দল নিয়ে নানা আলোচনা ও অনিশ্চয়তার মাঝেও ক্লাব ফুটবলে নিজের দাপট ধরে রেখে...

শুভ জন্মদিন লিটন দাস

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নান্দনিক ব্যাটসম্যান ও নির্ভরযোগ্য উইকেটকিপার লিটন...

ইলহান ওমরের বাড়িতে অভিযান, অভিবাসন নথি নিয়ে তদন্ত

যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে অভিযান চালিয়েছ...

দুর্যোগ মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি প্রণয়ন এবং সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরু...

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা