সারাদেশ

বোয়ালমারীতে সাবেক মেম্বারকে মারধর

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে গ্রাম্য দলাদলি ও পূর্ব শত্রুতার জেরে সাবেক এক ইউপি সদস্যের হাত ও দুই পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। আহত ইউপি সদস্যের নাম আক্তার হোসেন (৬০)। তিনি বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

আরও পড়ুন: শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

জানা যায়, বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আক্তার হোসেন উপজেলার ময়না ইউনিয়নের কান্দাকুলে অবস্থিত তার দোকানের দিকে যাচ্ছিলেন। এ সময় বিএনপির সমর্থক চুন্নুর নেতৃত্বে ২০/২৫ জন আক্তার হোসেনকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। দুর্বৃত্তরা আক্তার হোসেনের এক হাত ও দুই পা ভেঙে দেয়। আহত আক্তার হোসেনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. তারিকুল ইসলাম বলেন, তার হাত ও পা ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: আমদানি করা হচ্ছে সার ও তেল

এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, ৯৯৯তে ফোন দিলে আমাদের টিম সাথে সাথে ঘটনাস্থলে যায়। হামলার সাথে জড়িতরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সান নিউজ /এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা