সারাদেশ

হেক্সা মিশনকে কেন্দ্র করে ব্রাজিল ভক্তদের আনন্দ র‌্যালি

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি: বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় ভাসছে সারাবিশ্ব।কাতার বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর মাত্র দুই-একদিন বাকি। ইতিমধ্যে সারা বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশের ফুটবল প্রেমিরাও মেতে উঠেছে বিশ্বকাপ উন্মাদনায়। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জও তার ব্যতীক্রম নয়। ব্রাজিল এবং আর্জেন্টিনা দলের সমর্থকদের মধ্যে চলছে রীতিমতো প্রতিযোগিতা। এই দলের সমর্থকদের ভিতর কে কতো বড় পতাকা, ব্যানার, র‌্যালি করবে তা নিয়ে ব্যস্ত।

কাতার বিশ্বকাপে ব্রাজিলের প্রথম খেলা ২৫ নভেম্বর রাত ১ টায়। সেলেসাওদের খেলাকে কেন্দ্র করে গত বুধবার বিকালে ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের ' ব্রাজিল সাপোর্টার আঠারবাড়ি' গ্রুপের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আর এই র‌্যালির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে পোস্ট করে হইচই ফেলে দিয়েছে ঈশ্বরগঞ্জের ব্রাজিল ভক্তরা।

র‌্যালিতে ড্রাম এবং বিউগাল বাজনার সাথে সাথে স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা। র‌্যালিটি আঠারবাড়ি রায়েরবাজারের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামন থেকে শুরু আঠারবাড়ি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ করে আনন্দ সভায় একত্র হয় ব্রাজিল ভক্তরা। এসময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তৃতা দেন রাকিব হাসান বাবু, কামরুল ইসলাম, রাসেল ভূইয়া, আতিকুর রহমান ও বাপনসহ ব্রাজিল সাপোর্টার আঠারবাড়ি গ্রুপের আরও অনেকেই।

এদিকে সচেতন মহলের লোকজন জানান, বিশ্বকাপ চার বছর পরপর আমাদের মাঝে আসে। আমরা সবাই মিলে উপভোগ করব এটাই হওয়া উচিত। বিভিন্ন দলের সাপোর্টার থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু এই সাপোর্টকে কেন্দ্র করে যখন নিজেদের মধ্যে বিরোধ তৈরি হয় বিরোধ, মারামারি-খুনাখুনি।যা কখনো কাম্য নয়। এটা হয়ে যায় অতি আবেগের, কষ্টের, যন্ত্রণার কারণে। বিগত সাল গুলোতেও আমরা দেখতে পেয়েছি কীভাবে খেলাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে শত্রুতা তৈরি হয়,যেটার ফলাফল অনেক সময়ই অনাকাঙ্ক্ষিত হয়ে থাকে। তাই তারা চান এবারের বিশ্বকাপ সবার জন্য হয়ে উঠুক আনন্দ-উচ্ছ্বাসের কেন্দ্রবিন্দু।


অপরদিকে মাহমুদুল হাসান নাঈম নামের এক ব্রাজিলিয়ান সাপোর্টার বলেন, ‘ আঠারবাড়ির র‌্যালিটি ব্রাজিলের প্রতি ভালোবাসার প্রকাশ। তবে বিশ্বকাপে বাংলাদেশ অংশ নিলে বাংলাদেশকে সমর্থন করতাম। এবার আমরা আশাবাদী ব্রাজিল বিশ্বকাপ নেবে।’

ব্রাজিল সাপোর্টার আঠারবাড়ি গ্রুপের ব্রাজিল ভক্ত রাকিব হাসান বাবু বলেন, “ বিশ্বাকাপে ব্রাজিলের এই দলটি টিম ভিত্তিক নিজেদের সর্বোচ্চ টা দিতে পারলে এবং বস নেইমারের সামর্থ্যের সবটুকু প্রয়োগ করতে পারলে এবার ব্রাজিল ছয় নম্বর বিশ্বকাপ (হেক্সা)
জিতবে নিশ্চিত।”

উল্লেখ্য যে, ব্রাজিল সমর্থকার এই শিরোপা যাত্রাকে নামকরণ করে ‘হেক্সা’ হিসেবে। কাতার বিশ্বকাপ জিতলেই ব্রাজিলের জন্য হবে ষষ্ঠতম।


সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা