সারাদেশ

ক্রীড়া সংস্থার উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা 

খায়রুল খন্দকার টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী ইউনিয়ন ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রিমিয়াম-২০২২ এর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর এমন খেলা দেখতে পেরে দারুন খুশি বিভিন্ন বয়সী দর্শক। মাদক থেকে দূরে থাকাসহ সমাজ ও রাষ্ট্র গঠনে যুব সমাজকে উদ্বুদ্ধ করতেই এমন আয়োজন বলে জানায় ফুটবল টুর্নামেন্ট কমিটির সদস্যরা।

আরও পড়ুন : কীটনাশক কারখানায় অগ্নিকাণ্ড

শুক্রবার (১১ নভেম্বর) বিকালে উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় মাটিকাটা ফুটবল একাদশকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে গোবিন্দাসী ইউনিয়ন ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন হয়।

উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন চকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর থানার এসআই ফাহিম ফয়সাল তরফদার, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল আজিজ বিএসসি, ইবরাহীম খাঁ সরকারি কলেজের শরীর চর্চা শিক্ষক মোঃ জাহিদ হাসান সহ বিভিন্ন এলাকা থেকে আগত অতিথি বৃন্দ।

এমন আয়োজনে খুশি খেলা দেখতে আসা ফুটবল প্রেমীরা। ফুটবল প্রেমীদের দর্শক হিসাবে পেয়ে ফুটবল উচ্ছ্বসিত খেলোয়াড়রা। মাঠে উৎসব আমেজ বজায় রাখতে নিজেদের ক্রীড়া নৈপুন্য আকৃষ্ট করার চেষ্টা করেছেন খেলোয়াড়রা। কর্মব্যস্ততার মাঝে সাময়িক অবসর যাপনের জন্য প্রতিবছর এমন আয়োজনের দাবী খেলোয়াড় ও দর্শনার্থীদের।

খেলা দেখতে আসা এক স্থানীয় বললেন, 'আজকে যে খেলা অনুষ্ঠিত হচ্ছে, সুন্দর পরিবেশে ভালো খেলা উপহার দিচ্ছে।'

এ ধরনের টুর্নামেন্টের মাধ্যমে সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব। আগামীতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশ্বাস দেন আয়োজকরা। প্রধান অতিথি দুলাল হোসেন চকদার বলেন, 'হাজার হাজার দর্শক, আনন্দঘন পরিবেশ, উচ্ছ্বাস নিয়ে খেলাটি উপভোগ করছে সবাই। এই খেলায় প্রধান অতিথি হিসেবে আসতে পেরে আমি খুবই গৌরব অনুভব করছি।'

আরও পড়ুন : টুইটারে ‘ব্লু টিক’ বিক্রি স্থগিত

অন্যতম আয়োজক এমডি লিপটন বলেন, 'ডিজিটাল বিপ্লবের কারণে এখন গ্রামগঞ্জে আর খেলাধুলার তেমন একটা আয়োজন হয় না। আমরা এই ক্রীড়া সংস্থার মাধ্যমে এলাকায় ও টাঙ্গাইলের ফুটবল খেলার যে ঐতিহ্য ছিল তা আমরা টিকিয়ে রাখতে চেষ্টা করছি। আমরা এটা চালিয়ে যাব।'

খেলাটি পরিচালনা করেন হাকিম আকন্দ। খেলা শেষ চ্যাম্পিয়ন দলকে ফ্রিজ ও রানার্স আপ দলকে একটি এলইডি টিভি প্রদান করা হয়।

উল্লেখ্য, টুর্নামেন্টে মোট ১২ টি দল অংশ গ্রহণ করেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি

জলবায়ু পরিবর্তনের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিছু পরিচিত দৃশ্য -...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা