প্রতীকী ছবি
সারাদেশ

বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা, নিহত ১

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে নোয়াখালী-ফেনী মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে ধাক্কা দিলে মো.আলাউদ্দিন (১৮) নামে এক বাস যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আরো অন্তত তিনজন আহত হয়েছেন।

আরও পড়ুন: ইমরান খান গুলিবিদ্ধ, নিহত ২

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে চৌরাস্তার এটিআই অফিসের সামনে প্রধান সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আলাউদ্দিন (১৮) জেলার হাতিয়া উপজেলার মেঘফ্যাশন গ্রামের মো. মোস্তফার ছেলে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো.মফিজ উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ বিকেলে মাইজদী থেকে একটি জননী বাস ফেনীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে বাসটি চৌরাস্তায় এটিআই অফিসের সামনে পৌঁছালে একটি মালবাহী ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বে পড়ে যায়। পরে ঘটনাস্থলে এক বাস যাত্রী নিহত হয় এবং আহত হয়েছেন আরও ৩জন।

আরও পড়ুন: ইমরান খানকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন যুবক

তিনি আরও বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে এবং আহতদেরকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা