সারাদেশ

ট্রলি চালকের গলাকাটা লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বদরুল ইসলাম (৩৫) নামে এক ট্রলি চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : একদিনে হাজার ছাড়াল ডেঙ্গু শনাক্ত

রবিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার চাপোড় বাজার এলাকার একটি আম বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বদরুল উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের উত্তর মালঞ্চা (কাটাবাড়ি) গ্রামের সফিজুল ইসলামের ছেলে।

এ ঘটনায় জড়িত সন্দেহে মল্লিকপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে হুমায়ুন কবীর কে আটক করেছে পুলিশ।

নিহতের স্বজনরা জানায়, শনিবার রাত ১১ টা পর্যন্ত পরিবারের লোকজনের সাথে বদরুল মোবাইলে যোগাযোগ করে।তারপর তার ফোনের সংযোগ বন্ধ হয়ে যায়।রাতে তিনি বাড়ি ফিরেননি।

সকালে চাপোর বাজারের পার্শ্বের ওয়াজেদ আলী মাস্টারের আম বাগানে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থর হতে লাশ উদ্ধার করে।

জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন জানান, তাকে খুন করে মরদেহ আম বাগানে ফেলে রাখা হতে পারে বলে প্রথমিক ভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকান্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। হত্যাকান্ডের মূল রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

প্রবাসীদের পারফরম্যান্স ও ডুলির ট্যাকটিক্যাল বাজি

একচিলতে রোদ্দুর দেখে যেমন ঋতু বদলের হিসাব মেলানো যায় না, তেমনি আন্তর্জাতিক ফু...

এপিএলে অনিশ্চিত পাকিস্তানি ক্রিকেটাররা

রাজনৈতিক উত্তেজনার আঁচ এবার সরাসরি গিয়ে পড়ল ক্রিকেটের পিচে। আফগানিস্তান প্রিম...

এমপি নজরুলের জামিনে আপত্তি নেই: আদালতকে আত্মহত্যাকারী মরিয়মের পরিবার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা