প্রতীকী ছবি
সারাদেশ

ভালুকায় গৃহবধূর আত্মহত্যা

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় ঋণের টাকা দিতে না পারায় ঘর থেকে সকল আসবাবপত্র বের করে নেয়ার অপমান সইতে না পেরে নাছরিন নাহার (৪৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: খাদ্য উৎপাদন বাড়াতে হবে

সোমবার সন্ধ্যায় উপজেলার ভরাডোবা দুলারভিটা বাইন্নাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

স্থানীয়রা জানায়, উপজেলার বাইন্নাবাড়ি এলাকার আনিসুজ্জামান সুরুজের ছেলে রিফাদ মিয়া (২৭) প্রতিবেশী হানিছ ফকিরের ছেলে সুদের কারবারি রুবেল ফকিরের কাছ থেকে গত ইউপি নির্বাচনের আগে সপ্তাহে এক হাজার ৫০০ টাকা সুদে ১৫ হাজার টাকা নেন। ইতোমধ্যে সুদের ৩০ হাজার টাকা পরিশোধও করা হয়।

তাছাড়া সোমবার বিকেলে রুবেলকে আরো ৬০ হাজার টাকা দেয়ার কথা। কিন্তু টাকার ব্যবস্থা না হওয়ায় সন্ধ্যায় রুবেল তার স্ত্রী ইলা আক্তার, ফুফু বকুলী ও প্রতিবেশী শাহজাহানসহ কতিপয় লোক গৃহবধূ নাছরিন নাহারের সামনে তার ঘরের সব আসবাবপত্র বের করে নেয়।

আরও পড়ুন: পরাজিত করার দুঃস্বপ্ন দেখে লাভ নেই

এ সময় বাধা দিতে গেলে রুবেল ও তার স্ত্রী ইলা আক্তার গৃহবধূ নাসরিনকে মারধর করে। এতে অপমানিত হয়ে রাগে ও ক্ষোভে পাশের ঘরের আড়ার সাথে গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে ছেলে রিফাদ মাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করেন।

ছেলে রিফাদ মিয়া জানান, ১৫ হাজার টাকার জন্য রুবেলকে ইতোমধ্যে ৩০ হাজার টাকা দেয়া হয়। কিন্তু ঘটনার দিন আরো ৬০ হাজার টাকা দেয়ার কথা ছিল। কিন্তু টাকা দিতে না পারায় ঘর থেকে আসবাবপত্র বের করে নেয় এবং তার মাকে মারধরও করা হয়।

রিফাদের বোন কনিকা অভিযোগ করে বলেন, তার মাকে রুবেল ও তার স্ত্রী ইলা হত্যা করে পাশের ঘরের আঁড়ার সাথে ঝুলিয়ে রাখে এবং ঘরের সব আসবাবপত্র নিয়ে যায়। তার মা আত্মহত্যা করতে পারেন না।

প্রতিবেশীরা জানায়, গত ইউপি নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করার জন্য টাকার দরকার হলে রিফাদ মিয়া ব্যাংকের চেক দিয়ে ২০ লাখ টাকার চুক্তিতে অপর প্রতিবেশী মৃত আজিজ সরকারের ছেলে সুদের কারবারি খাইরুল ইসলামের (৪৫) কাছে ২০ শতাংশ জমি বিক্রি করেন। কিন্তু তাকে সাত লাখ টাকা দেয়া হলেও বাকি টাকা না দিয়ে উল্টো চেকের মামলা দিয়ে হয়রানি করেন। রিফাদের মায়ের মৃত্যুর জন্য ওই ঘটানটিও দায়ী।

তারা আরো বলেন, এই পাড়ায় বিকেল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলে বিভিন্ন ধরনের জুয়ার আসর। আর ওইসব জুয়ার টাকা যোগান দেন স্থানীয় সুদের কারবারি রুবেল ও খাইরুল। টাকা পরিশোধ করতে না পারলে জমি লিখে নেয় তারা।

এ বিষয়ে অভিযুক্ত রুবেল ও খাইরুলের মোবাইল নম্বরে বার বার চেষ্টা করলেও ফোন কেটে দেয়ার তাদের বক্তব্য দেয়া সম্ভব হয়নি।

ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, গৃহবধূর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা