সারাদেশ

ট্রেনে কাটা পড়ে তরুণ-তরুণীর মৃত্যু

সান নিউজ ডেস্ক: ট্রেনে কাটা পড়ে দুই তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের আউটারে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: ফের বেড়েছে ডিমের দাম

আখাউড়া রেলওয়ে থানার ওসি আলীম হোসেন সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে সাজ্জাদ হোসেনের বয়স ২৪ বছর। তার বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর গ্রামে। আর মেয়েটির বয়স ২০ বছর বলে ধারণা করলেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, রাতে ওই দুই তরুণ-তরুণী রেললাইনে হাঁটছিলেন। এ সময় তিতাস কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা