সারাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ১

সান নিউজ ডেস্ক: সাতক্ষীরার তালায় বেপরোয়া বাস নিয়ন্ত্রণ হারিয়ে সাজ্জাত সরকার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খাঁন।

আরও পড়ুন: ইসরায়েলি হামলায় ৫ সিরীয় সেনা নিহত

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তালা-পাইকগাছা সড়কের শাহপুর বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাজ্জাত সরকার (৪৫) তালা উপজেলার পাটকেলঘাটা থানার মাহমুদপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা একটি বাস তালা-পাইকগাছা সড়কের সাহাপুর বাজার সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় বাসটি উল্টে ঘটনাস্থলে সাজ্জাত সরকার নিহত হয়। তাছাড়া গুরুতর আহত হয়েছেন ৬ জন। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয়রা নিকটস্থ হাসপাতালে ভর্তি করেছে।

আরও পড়ুন: কিরগিজস্তান-তাজিকিস্তান সীমান্তে সংঘর্ষ

এ ব্যাপারে তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খাঁন জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দিয়ে উল্টে সাজ্জাত সরকার নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৬ জন। আহতদের সকলে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

খেপলেন শোয়েব আক্তার !

খেলোয়াড়ি জীবনে নিজের গতির ঝড় দিয়ে বিশ্বজুড়ে ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টি করতেন...

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে ১...

আরও ৩ প্রাণহানি, হাম ও উপসর্গে মোট ১১২৫ মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের...

ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে ইয়েমেনিরা

দীর্ঘস্থায়ী সংঘাতে বিপর্যস্ত ইয়েমেনে লাখ লাখ মানুষের জীবন চরম অনিশ্চয়তার মু...

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪২

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ছয়জন মারা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা