সারাদেশ

পরকীয়া প্রেমের বলি গৃহবধূ

সান নিউজ ডেস্ক: মাদারীপুরে পরকীয়া প্রেমের বলি হলেন সাবিহা বেগম (২২) নামে এক গৃহবধূ। তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার কলেজ রোড এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: কিরগিজস্তান-তাজিকিস্তান সীমান্তে সংঘর্ষ

জানা গেছে, সাবিহা বেগম কালকিনি উপজেলার মিয়ারহাট ইউনিয়নের ভবানীপুর গ্রামের বোরহান সরদারের মেয়ে। তার স্বামীর নাম ইসমাইল সরদার। সাবিহা বেগমের ১৫ মাসের একটি কন্যা সন্তান রয়েছে।

এলাকাবাসী ও সাবিহার স্বামীর অভিযোগ, সৈয়দ আবুল হোসেন কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়া অবস্থায় কালকিনি উপজেলার মিয়ারহাট ইউনিয়নের ভবানীপুর এলাকার রবিন ফারহানের সঙ্গে সাবিহার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ইসমাইল সরদারের সঙ্গে সাবিহার বিয়ের পর মাদারীপুর সদর উপজেলা কলেজ রোড এলাকার ভাড়াটিয়া বাসায় মাঝে মাঝে আসতেন রবিন। সাবিহার স্বামী শুক্রবার জুমার নামাজ শেষে যখন বাসায় আসেন তখন রবিন তার বাসা থেকে বের হন। রবিনের বাসায় আশা-যাওয়ার বিষয়টি প্রতিবেশীরা তার স্বামীকে বলে দেন। এতে লজ্জায় সাবিহা ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেন। এরপর তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

সাবিহা বেগমের স্বামী ইসমাইল সরদার বলেন, রবিন আমার বাসা থেকে বের হওয়ার সময় আমার সঙ্গে দেখা হয়। আমি এ কথা জিজ্ঞাসা করার কারণে আমার স্ত্রী লজ্জায় ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। আমি রবিনের ফাঁসি চাই।

সাবিহার মা কুলসুম বলেন, রবিনের কারণে আমার মেয়ে আত্মহত্যা করেছে। আমি রবিনের ফাঁসি চাই।

আরও পড়ুন: ইসরায়েলি হামলায় ৫ সিরীয় সেনা নিহত

এছাড়া মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসা রোবায়েত ইবনে হাবিব বলেন, হাসপাতালে আনার পর আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।

অন্যদিকে, মাদারীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটি আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা