ইয়াবা ব্যবসায়ীকে পুলিশে দিল এলাকাবাসী
সারাদেশ

ইয়াবা ব্যবসায়ীকে পুলিশে দিল এলাকাবাসী

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক মাদক কারবারিকে ২৯৯পিস ইয়াবাসহ আটক করে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী।

আরও পড়ুন : বঙ্গবন্ধু একজন ক্ষণজন্মা মহাপুরুষ

আটককৃত মো.বেলাল (৩৬) উপজেলার চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জামাল উদ্দিনের ছেলে।

শুক্রবার (২৬ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের করইতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক কারবারি বেলাল দীর্ঘ দিন থেকে কোম্পানীগঞ্জে প্রত্যন্ত অঞ্চল গুলোতে ইয়াবা কারবার করে আসছে। শুক্রবার দুপুর ২টার দিকে এলাকাবাসী গোপন সংবাদের ভিত্তিতে তাকে চরএলাহী ইউনিয়নের করইতলা এলাকা থেকে আটক করে।

আরও পড়ুন : অল্পের জন্য বেঁচে গেছে বিশ্ব

এ সময় তার দেহ তল্লাশী করে ২৯৯পিস ইয়াবা উদ্ধার করে স্থানীয় লোকজন। বেলাল এর আগেও ইয়াবা নিয়ে গ্রেফতার করে। সে ওই এলাকার একজন চিহিৃত ইয়াবা কারবারি বলে দাবি করছে স্থানীয় লোকজন।

পরে সন্ধ্যা ৬টার দিকে আটক মাদক কারবারিকে চরএলাহী ইউনিয়ন পরিষদ থেকে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. রতন মিয়ার কাছে সোপর্দ করে ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

আরও পড়ুন : কমনওয়েলথের দুই কমিটিতে বাংলাদেশ

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো.রতন মিয়া বলেন, খবর পেয়ে মাদক কারবারিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার সকালে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

মানসিক স্বাস্থ্যসেবায় জীবনের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে: ঢাবি উপাচার্য

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববি...

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সম্পাদক রোটনের মরদেহ দেশে, দাফন হবে রাউজানে

কলকাতার হাসপাতালে ফুসফুসের ক্যানসারে মারা যাওয়া নি...

সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা