গৌরীপুরে পুলিশের ওপর বিএনপির হামলা
সারাদেশ

গৌরীপুরে পুলিশের ওপর বিএনপির হামলা

হলি সিয়াম শ্রাবণ, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের গৌরীপুরে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের স্থানীয় ৭৯ নেতা-কর্মীর নামে মামলা হয়েছে।

আরও পড়ুন: কমনওয়েলথের দুই কমিটিতে বাংলাদেশ

বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে গৌরীপুর থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৬০ জনকে আসামী করে গৌরীপুর থানায় এ মামলা দায়ের করেন।

এ ঘটনায় উপজেলার শিবপুর গ্রামের সাইফুল ইসলাম ও বলুহা গ্রামের শাহজাহান মিয়া নামে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন: আফগানিস্তানে বন্যায় নিহত ১৮২

প্রসঙ্গগত, বুধবার বিকেলে উপজেলার রামপোপালপুর বাসস্ট্যান্ড এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচী পালন করছিলেন স্থানীয় বিএনপি’র নেতা-কর্মীরা। বিক্ষোভকালে নেতা-কর্মীরা মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহন ভাংচুরের চেষ্টা করলে পুলিশ তাদের বাঁধা দেন।

এসময় বিএনপি’র নেতা-কর্মীরা পুলিশের সঙ্গে উচ্ছশৃঙ্খল আচরণ করে তাঁদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করেন। এতে গৌরীপুর থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান মজুমদার, উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম, মো.শরীফ ও পুলিশ সদস্য আক্তারুজ্জামান আহত হন।

আরও পড়ুন: সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী এ বিষয়ে নিশ্চিত করে জানান, পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

মানসিক স্বাস্থ্যসেবায় জীবনের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে: ঢাবি উপাচার্য

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববি...

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সম্পাদক রোটনের মরদেহ দেশে, দাফন হবে রাউজানে

কলকাতার হাসপাতালে ফুসফুসের ক্যানসারে মারা যাওয়া নি...

সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক ব...

হাম উপসর্গে পাঁচ বিভাগে ৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা