কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারন (ছবি: সংগৃহীত)
সারাদেশ

প্রদীপ-চুমকির মামলার রায় আজ

সান নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে বুধবার (২৭ জুলাই)। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদুল হক মাহমুদ।

আরও পড়ুন: রাস্তার পাশে মিলল ৫টি পাইপগান

চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালতে আজ এ রায় ঘোষণা হবে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার অন্যতম আসামি টেকনাফ মডেল থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ দেশ জুড়ে ব্যাপক আলোচিত-সমালোচিত সাবেক পুলিশ অফিসার। প্রদীপ-চুমকি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।

এর আগে গত ২৯ মে এ মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য-জেরা শেষ হয়। শুনানিতে আসামি প্রদীপ ও তাঁর স্ত্রী চুমকির সর্বোচ্চ শাস্তি চেয়েছে দুদক। মামলায় সাক্ষী করা হয়েছিল মোট ২৯ জনকে। তাদের মধ্যে তদন্ত কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিনসহ ২৪ জনের সাক্ষ্য নেওয়া হয়। গত বছরের ১৫ ডিসেম্বর প্রদীপ ও চুমকির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলা বিচারে আসে।

আরও পড়ুন: ফিলিপাইনে ৭.১ মাত্রার ভূমিকম্প

প্রসঙ্গত, ২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানকে এপিবিএন চেকপোস্টে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় টেকনাফের ওসি প্রদীপকে কারাগারে যাওয়ার পর তার অবৈধ সম্পদের খোঁজে তদন্তে নামে দুদক। ২০২০ সালের ২৩ আগস্ট দুদক চট্টগ্রাম সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে প্রদীপ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে সম্পত্তি অর্জনের মামলা করেন।

এর আগে ২০২০ সালের ৩১ জুলাই টেকনাফের বাহারছড়া তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। এই হত্যা মামলায় প্রদীপসহ দুজনের মৃত্যুদণ্ড ও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। গত ৩১ জানুয়ারি এই রায় দেন আদালত।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

রাজধানীর মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থা...

শিক্ষার্থীদের ভর্তি সহায়তায় ছাত্রদলের সেবাকেন্দ্র স্থাপন

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ চান্স প্রাপ্ত শিক...

‘শয়তানের মৃত্যু’

ভারতীয় চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা নানা পাটেকর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।...

পরকিয়া: স্ত্রীর মামলায় আটক শিক্ষক, প্রেমিকা পলাতক

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী মহতোচ্ছিন...

জীবননগরে সরকারি দামে সার কিনলেন কৃষকেরা

অবশেষে চুয়াডাঙ্গার জীবননগর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা