নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
সারাদেশ

প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এক দুবাই প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: মহাসড়কে ২৫ কি.মি. যানজট

শুক্রবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার বাবিয়া পাড়া এলাকার স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটে।

নিহত রুমি আক্তার (২২) উপজেলার দেওটি ইউনিয়নের বাবিয়া পাড়া গ্রামের সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সুমন মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালের দিকে পরিবারের সদস্যদের অগোচরে রুমি বসত ঘরের নিজ শয়ন কক্ষের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয়। নিহতের ননদ আসমা ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে নিজ শয়ন কক্ষ থেকে রুমিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।

আরও পড়ুন: ফের বাড়ছে পানির দাম

পরে বাড়ির লোকজনের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে সোনাইমুড়ী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে দুপুর ১টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: মারা গেছেন শর্মিলী আহমেদ

তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা