সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়ালো

নিজস্ব প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ৩০ জনসহ এ পর্যন্ত এক হাজার ৫০৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৫৫২ জন ও মারা গেছেন ২৫ জন।

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৭টি নমুনা রিপোর্টে নতুন ১০ জন ও ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরির মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার পিসিআর ল্যাবের ২১৫টি নমুনা রিপোর্টে নতুন ২০ জনসহ জেলায় সর্বমোট ৩০ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ এসেছে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ।

তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ার ৯টি উপজেলার পিসিআর বুথ ও মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে এখন পর্যন্ত ১২ হাজার ২৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ১১ হাজার ৬০২ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট এক হাজার ৫০৫ জন আক্রান্ত হয়েছেন৷এর মধ্যে শনিবার (১১ জুলাই) রাতের রিপোর্টে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ১১ জন, আখাউড়ায় দুইজন, বিজয়নগরে একজন, বাঞ্ছারামপুরে তিনজন, নবীনগরে তিনজন, আশুগঞ্জে সাতজন ও কসবায় তিনজন নতুন করে আক্রান্ত হয়েছেন।

এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে আছেন সদর উপজেলায় ৪৯৫ জন, আখাউড়ায় ১১৩ জন, বিজয়নগরে ৫২ জন, নাসিরনগরে ৭৩ জন, বাঞ্ছারামপুরে ১১১ জন, নবীনগরে ২৪৯ জন, সরাইলে ৯৮ জন, আশুগঞ্জে ১০৫ জন ও কসবায় ২০৯ জন।

সিভিল সার্জন অফিস সূত্র আরও জানায়, নতুন ২৭ জনসহ এ পর‌্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে ৫৫২ জন সুস্থ হয়েছেন। শনিবার সরাইলের একজনসহ মারা গেছেন ২৫ জন। আইসোলেশনে চিকিৎসাধীন ৯২৬ জনের মধ্যে সেলফ আইসোলেশনে ৮৬৭ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশন হাসপাতালে ৫৯ জন চিকিৎসা পাচ্ছেন। জেলায় বর্তমানে হোম কোয়ারেন্টাইনে ৭৪৯ জন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১৯ জন আছেন।

সান নিউজ/এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা