চিকিৎসায় নিঃস্ব পরিবার,গৃহবধূর আত্মহত্যা
সারাদেশ

চিকিৎসায় নিঃস্ব পরিবার,গৃহবধূর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় অসুস্থ এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত বিবি কুলসুম (৩৭) উপজেলার ৬নং ধানশালিক ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের দুমকরের বাড়ির ফজল হক ওরফে আলমগীরের স্ত্রী।

আরও পড়ুন: স্বাস্থ্যবিধি না মানলে আইনি ব্যবস্থা

বুধবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার ধানশালিক ইউনিয়নের খাস মন্ডলীয়া গ্রামের দুমকরের বাড়িতে এ ঘটনা ঘটে।

ধানশালিক ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ( মেম্বার) মো.মহিউদ্দিন জানান,দীর্ঘ ৪-৫ বছর ধরে কিডনি রোগ,জরায়ুসহ,নানা জটিল রোগে ভূগছিলেন গৃহবধূ কুলসুম। তার স্বামী সাধারণ শ্রমিক হিসেবে জীবিকা নির্বাহ করে।

স্বামীও শ্বশুর বাড়ির লোকজন তাদের সম্পত্তি বিক্রি করে কুলসুমের চিকিৎসা খরচ চালায়। একপর্যায়ে তাঁর চিকিৎসার খরচ চালাতে গিয়ে দুটি পরিবার নিঃস্ব হয়ে আসে। বর্তমান অর্থ সংকটে তার চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছিল। নানা রোগের যন্ত্রণায় অর্থ সংকটে পড়ে হতাশায় আক্রান্ত হয়ে বুধবার দুপুরের দিকে পরিবারের সদস্যদের অগোচরে নিজের শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে নিহতের পরিবারের ভাষ্য অনুযায়ী আইনী ব্যবস্থা নেওয়া হবে।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৮, চিকিৎসাধীন ৬২

মুন্সীগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৮ জন ড...

 তরুণরা আমাদের অনুপ্রেরণা, তারাই আমাদের সাহস দেবে: আলোকচিত্রী তাসলিমা আখতার

বেগম রোকেয়া পদকপ্রাপ্ত আলোকচিত্রী তাসলিমা আখতার বলেছেন, বর্তমান প্রজন্মের তরু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা