ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার রোহিঙ্গাকে গ্রেফতার
সারাদেশ

তৎপর রোহিঙ্গা ডাকাত!

ইমরান আল মাহমুদ, উখিয়া : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) সদস্যরা।

আরও পড়ুন: পদ্মা সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ

গ্রেফতার চার রোহিঙ্গা হলো, ক্যাম্প-১৯ এর সি-১৪ ব্লকের মোহাম্মদ ফারুক (২৬), এ-১০ ব্লকের মোহাম্মদ রফিক (৪২), ডি-৮ ব্লকের সৈয়দ উল্লাহ (২৬) ও ক্যাম্প-১৩ এর এফ-১ ব্লকের মোহাম্মদ আব্দুল হাই (১৯)।

রোববার (২৬ জুন) দুপুরে ৮এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১টা থেকে ভোর পর্যন্ত ক্যাম্প-১৯ এ অভিযান চালিয়ে ডাকাতির উদ্দেশ্যে অবস্থানরত চারজন রোহিঙ্গা দুষ্কৃতকারীকে গ্রেফতার করে ৮ এপিবিএন সদস্যরা। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: বন্যায় মৃত্যু বেড়ে ৮৪

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা