সারাদেশ

বৃদ্ধকে কুপিয়ে হত্যা

সান নিউজ ডেস্ক: গভীর রাতে ডাকাতি করতে এসে ছুরিকাঘাতে রফিকুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২০ জুন) ভোর পৌনে ৪টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভুলতায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: বন্যার্তদের খাবার পাঠাচ্ছেন ডিপজল

পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর পৌনে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য রফিকুলের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার কর্মকর্তাকে জানানো হয়েছে।

আরও পড়ুন: প্রেমের জন্য মরিয়া নই

নিহত রফিকুল ইসলামের স্ত্রী রুপালি বেগম বলেন, আমার তিন ছেলেই ঢাকায় থাকে। আমি ও আমার স্বামী বাসায় ছিলাম। গতকাল (রোববার) রাতে পাঁচজনের একটি ডাকাত দল আমাদের বাসায় প্রবেশ করে। তারা অস্ত্র দেখিয়ে আমাদের জিম্মি করে স্বর্ণালঙ্কার, টাকা-পয়সা লুট করার চেষ্টা করেন। এসময় আমার স্বামী বাধা দিলে ডাকাত দলের সদস্যরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) উত্তম কুমার বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এসে তার স্ত্রীর সঙ্গে কথা বলেছি। তার স্ত্রী জানিয়েছেন রাতে কে যেন তাকে ডাক দেয়। পরে ঘর থেকে বাইরে গেলে দুই ব্যক্তি তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। ওই বাসায় তারা স্বামী-স্ত্রী দুজনই থাকেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, স্ত্রী অভিযোগ করেছেন এটি ডাকাতির ঘটনা। তবে ঘটনার মোটিভ দেখে আমাদের কাছে সেটা মনে হচ্ছে না। মৃত রফিকুল ইসলাম আর রুপালি বেগম দুজনেরই দ্বিতীয় বিয়ে এটি। এই ঘরে তাদের কোনো সন্তান নেই। বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। সিনিয়র স্যার এসেছেন, বিষয়টির তদন্ত চলছে। আমরা তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকনাফে অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ব...

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি আবু আহমেদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৬ সালের অবশিষ্ট সেশনের জ...

রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

নোয়াখালীতে বিভাগীয় সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসো...

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  বহাল

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাক...

দুর্নীতি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর বার্তা হাসনাত আবদুল্লাহর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলে...

গজারিয়াতে কনস্ট্রাকশন সাইটে সংঘবদ্ধ ডাকাতি, গ্রেপ্তার ১৯

মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি নির্মাণাধীন প্রকল্পে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় ১৯ জনকে...

মুন্সীগঞ্জে বন্ধু ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি'কে জরিমানা

মুন্সীগঞ্জের সদর উপজেলার মুক্তারপুর বিসিক শিল্পনগরী এলাকায় অস্বাস্থ্যকর পরিবে...

মাদারীপুরে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক

মাদারীপুরের কালকিনিতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠে...

২০৩০-এর পথে বাংলাদেশ: এসডিজি অর্জনে কতটা এগিয়েছে দেশ?

দারিদ্র্য কমেছে, নারীর ক্ষমতায়ন বেড়েছে, অবকাঠামোতে এসেছে দৃশ্যমান পরিবর্তন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা