স্কুল থেকে ফেরার পথে অটো চাপায় শিশুর মৃত্যু
সারাদেশ

স্কুল থেকে ফেরার পথে অটো চাপায় শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীল সুবর্ণচর উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : কারও কাছে মাথানত করিনি

নিহত শিক্ষার্থীর নাম জুনায়েদুল ইসলাম ফাহিম (৬) উপজেলার চরজুবলী ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া এলাকার আমিন উল্যাহ বাহারের ছেলে।

শনিবার (১১ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার তাহফিজুল উম্মাহ বালিকা হিফজ মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন : তাইওয়ানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি

বিষয়টি নিশ্চিত করে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জিয়াউল হক। তিনি আরো বলেন,ফাহিম স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

শনিবার দুপুরের দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় মাথা থেতলে ঘটনাস্থলেই মারা যায়।

আরও পড়ুন : খালেদা জিয়ার হার্ট অ্যাটাক হয়েছে

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর অটোরিকশা আটক করে থানায় নিয়ে আসে। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা