প্রতীকী ছবি
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে ৩ গৃহবধূর মৃত্যু

সান নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের দেওভোগ আখড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ গৃহবধূ নিহত হয়েছেন।

আরও পড়ুন: সুবর্ণচরে বৃদ্ধের আত্মহত্যা

বৃহস্পতিবার (৯ জুন) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাসন্তী রানী ঘোষ, বিমলি রানী ঘোষ ও মনিরানী ঘোষ। সম্পর্কে তারা জা।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘তাদের ভাড়া বাড়ির মূল গেট বিদ্যুতায়িত হয় গেলে প্রথমে এক নারী বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে অন্য ২ জন উদ্ধার করতে যান। এ সময় ৩ জনই বিদ্যুৎস্পৃষ্ট হয়।’

আরও পড়ুন: যেসব ওয়েবসাইটে মিলবে বাজেটের তথ্য

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দুপুরে ৩ গৃহবধূর মরদেহ তাদের স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। ওই এলাকার বৈদ্যুতিক সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা