সারাদেশ

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সান নিউজ ডেস্ক: ফরিদপুরের নগরকান্দা নগরকান্দা বাজারের লোহা ও সুতা (হার্ডওয়্যার) ব্যবসায়ী বাবু মোল্লাকে (৩৫) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন।

আরও পড়ুন: শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড

শনিবার (২৮ মে) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত বাবু মোল্লা কোদালিয়া শহীদনগর ইউনিয়নের চর ছাগলদী গ্রামের মুক্তিযোদ্ধা মৃত জিলু মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে বাবু মোল্লা তার দোকান বন্ধ করে চর ছাগলদী গ্রামে তার বাড়িতে ফিরছিলেন। নগরকান্দা পৌর এলাকার নগরকান্দা-চর ছাগলদী সড়কের এমো মিয়ার পরিত্যক্ত ইট ভাটার সামনে পৌঁছালে বাবু মোল্লাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা বাবু মোল্লাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: গাছে সঙ্গে বাসের ধাক্কা, নিহত বেড়ে ১০

বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, রোববার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নগরকান্দা থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা