সৎ মায়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সারাদেশ
ভিটা থেকে ছেলেকে উচ্ছেদ চেষ্টা

সৎ মায়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে সৎ মা কর্তৃক ১৩ লাখ টাকা আত্মসাতের চেষ্টা, পৈতৃক বসত ভিটা থেকে উচ্ছেদ এবং মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর হুমকির অভিযোগ করেছেন সৎ ছেলে শাহারিয়ার সিদ্দিকী রিপন।

আরও পড়ুন : গলা কেটে মা ও দুই সন্তানকে হত্যা

রবিবার (২২ মে) বেলা ১২টার সময় রিপন তার পৈতৃক বসত ভিটায় এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। তিনি বোয়ালমারী পৌরসভার ৫ নং ওয়ার্ডের উত্তর শিবপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

সংবাদ সম্মেলনে অভিযোগকারী শাহারিয়ার সিদ্দিকী রিপনের লিখিত বক্তব্যে জানা যায়, রিপনের নিজস্ব ব্যবসা থেকে অর্জিত ১০ লাখ টাকা দিয়ে সৎ মা সাহিদা বেগম তার (রিপন) তিন সৎ বোনের বিয়ে দেন।

আরও পড়ুন : ফ্রান্সে বিমান বিধ্বস্তে পাঁচ জনের প্রাণহানি

বাবা আমজাদ হোসেন চাকরি শেষে এলপিআরে গেলে প্রাপ্ত টাকা থেকে ওই টাকা পরিশোধ করবেন বলে সেই সময় বাবা ও সৎ মা আশ্বাস দিয়েছিলেন। কিন্তু বাবা আমজাদ হোসেনের মৃত্যুর পর মাত্র চার লাখ টাকা সৎ মা দিলেও বাকি ছয় লাখ এবং বাবার পেনশনের সাত লাখ মোট তের লাখ টাকা সৎ মা আত্মসাতের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন সৎ ছেলে রিপন।

আরও পড়ুন : ‘মাঙ্কিপক্স’ নিয়ে বন্দরে সতর্কতা

এছাড়া বোয়ালমারী পৌরসভার শিবপুরে অবস্থিত পৈতৃক বসত ভিটার জমিও সৎ মা গোপনে নিজের নামে দলিল করে নিয়েছেন বলেও রিপন তার অভিযোগে উল্লেখ করেন। সৎ ছেলে রিপন ওই তের লাখ টাকা চাইলেই সৎ মা তাকে বাড়ি থেকে উচ্ছেদ এবং মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর হুমকি দেন। এরই ধারাবাহিকতায় গত ২১ মে সৎ মা সাহিদা বেগম, সৎ বোন লিজা আক্তার, ভগ্নিপতি দাউদ হোসেনসহ অজ্ঞাতনামা ৩/৪ জন রিপনের বসতঘর ভাংচুর করেন বলে রিপন লিখিত অভিযোগে উল্লেখ করেন।

আরও পড়ুন : আত্মসমর্পণ করছেন হাজী সেলিম

ভাংচুরের সময় রিপনের সৎ বোন লিজা আক্তার আহত হলে হাসপাতাল থেকে সনদ নিয়ে বিজ্ঞ আদালতে মিথ্যা মামলা দায়ের করেন বলেও রিপন অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলেক মাতুব্বর, শুকুর বিশ্বাস, কালাম বিশ্বাস, ছালাম বিশ্বাস, মজিবর মোল্যা, মিলন মোল্যা, রাজু বিশ্বাস প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা