ফরিদপুরে ৪৮০০ লিটার সয়াবিন তেল উদ্ধার
সারাদেশ

ফরিদপুরে ৪৮০০ লিটার সয়াবিন তেল উদ্ধার

বিভাষ দত্ত, ফরিদপুর : শনিবার ফরিদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে মজুদ করে রাখা ৪ হাজার ৮শ' লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে। এসময় ওই তেল মজুতদারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন : পি কে হালদার ভারতে গ্রেফতার

শনিবার ( ১৪ মে ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের শোভারামপুর এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী।

লিটন ঢালী বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে শনিবার দুপুরে এ অভিযান চালানো হয়। এসময় শহরের শোভারামপুর এলাকায় একটি গোডাউনে ৪ হাজার ৮শ' লিটার সয়াবিন তেল পাওয়া যায়।

বসুন্ধরা ও তীর কোম্পানীর এসব তেল এক থেকে আট লিটারের বোতলে ভরা ছিলো। শহরের হাজী শরিয়াতুল্লাহ বাজারের সুবল স্টোরের মালিক কানাই লাল পোদ্দারের গুদামে এসব তেল মজুদ করে রাখেন বলে জানা যায়।

আরও পড়ুন : অপশক্তি দমনে শেখ হাসিনার বিকল্প নেই

তিনি জানান, এ ঘটনায় অবৈধভাবে তেল মুজদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অপরাধে মজুতদার কানাই লাল পোদ্দারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একইসাথে উদ্ধারকৃত এই তেল নির্ধারিত মূল্যে ভোক্তাদের মাঝে বিক্রির নির্দেশ দেয়া হয়েছে।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ মোবাইল কোর্টে প্রসিকিউশন দেন। তিনি জানান, উদ্ধারকৃত তেল ধার্য্য মূল্যে সাধারণ ক্রেতাদের মাঝে বিক্রি করা হবে।

অভিযানকালে জেলা বাজার মনিটরিং কর্মকর্তা শাহাদাত হোসেন ও সেনেটারি ইনস্টপক্টর বজলুর রশিদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ নির্বাচিত

এদিকে, তেল মজুতদার কানাই লাল পোদ্দার জানান, তারা ডিলার হিসেবে কোটা ভিত্তিকভাবে এসব তেল পান। ঈদের আগের দিনে তিনি এসব তেল এই গোডাউনে মজুদ করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি

জলবায়ু পরিবর্তনের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিছু পরিচিত দৃশ্য -...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা