চৌমুহনী বাজারে ৫০ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি
সারাদেশ

চৌমুহনী বাজারে ৫০ দোকান পুড়ে ছাই

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলার বেগমগঞ্জের চৌমুহনী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৫০টি দোকান পুড়ে গেছে।

আরও পড়ুন : বৈঠকে বসছেন মো‌মেন-জয়শঙ্কর

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনী বাজারের স্টেশন মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সাংবাদিক মোতাসিম বিল্লা সবুজ জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাজারের ব্যবসায়ীরা ইফতার নিয়ে ব্যস্ত। ওই সময় হঠাৎ স্টেশন মার্কেটের একটি দোকানে আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে স্টেশন মার্কেটের ফার্মেসী দোকান, হার্ডওয়্যার দোকান, সিরামিক দোকান, প্লাস্টিক দোকান ও গ্যাস সিলিন্ডার দোকানসহ অন্তত ৫০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন : তেঁতুলতলা মাঠে থানা হবে না

প্রত্যক্ষদর্শী সবুজ জানান, খবর পেয়ে চৌমুহনী ও মাইজদী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যায়। রাত পৌনে ৮টা পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। ততক্ষণে সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সরেজমিনে ঘটনাস্থলে দেখা যায় পানি সংকট থাকায় আগুন নিয়ন্তণে বেগ পেতে হচ্ছে।

আরও পড়ুন : প্রয়োজনে টিআইবির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা

এ বিষয়ে জানতে চৌমুহনী ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান,চাটখিল, সোনাইমুড়ী, কোম্পানীগঞ্জ, ফেনী ও লক্ষীপুর থেকে ফায়ার সার্ভিসের ইউনিট গুলো চৌমুহনী বাজারের ঘটনাস্থলের উদ্দেশ্যে যাত্রা করেছে।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা ছাড়িয়ে যাবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা