সারাদেশ

ঈশ্বরগঞ্জে শেখ হাসিনার ঈদ উপহার হস্তান্তর 

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের জন্য আবাসন নিশ্চিত করার লক্ষ্যে পবিত্র ঈদুল-উল-ফিতরের আগে (২৬ এপ্রিল) মঙ্গলবার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩২ হাজার ৯০৪ টি ঘর হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশে একযোগে তৃতীয় পর্যায়ের জমির দলিল ও নির্মাণকৃত গৃহসমূহের চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। তারই অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ৪৬ জন ভূমিহীন ও গৃহহীন পরিবাররে কাছে ঘর হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১০ টার দিকে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত গৃহ হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমনের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ময়মনসিংহ -৮) ঈশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য ফখরুল ইমাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার কমান্ডার।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবর রহমান,ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ. কে এম ফরিদ উল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

কেরানীগঞ্জ মৎস্যজীবীলীগ নেতা আটক

দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ শাজাহানকে আটক করে থা...

সন্ত্রাসী কায়দায় প্রধান শিক্ষকের সীমানা প্রাচীর ভেঙ্গে বাড়ি দখলের চেষ্টা!

দিনাজপুর পৌর শহরের শাহপুর মহিলা ডিগ্রি কলেজ পাড়া এ...

বন্যার প্রভাবে ঝালকাঠিতে সবজির বাজারে ঊর্ধ্বগতি, বিপাকে ক্রেতারা

বন্যা ও অতিবৃষ্টির প্রভাবে ঝালকাঠিতে সবজির বাজারে...

মুন্সীগঞ্জে স্বর্ণালঙ্কার নিয়ে বিরোধে হত্যা, চারজন আটক

মুন্সীগঞ্জে এক ভরি স্বর্ণালঙ্কার নিয়ে বিরোধের জেরে...

কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ৪ মাসের কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জে ইয়াবাসহ মো. রতন মিয়া (৩৫) নামে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা