প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা খন্দকার আসাদুজ্জামানের মৃত্যুবার্ষিকী
সারাদেশ

প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা খন্দকার আসাদুজ্জামানের মৃত্যুবার্ষিকী

খায়রুল খন্দকার, টাঙ্গাইল : প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা, মুজিবনগর সরকারের প্রথম অর্থসচিব, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের ৩ বারের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা প্রয়াত খন্দকার আসাদুজ্জামানের ২য় মৃত্যুবার্ষিকী এবং সহধর্মিণী বেগম কুলসুম জামানের মাগফেরাত কামনায় আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠান।

আরও পড়ুন : খুলল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তিন ফ্লাইওভার

সোমবার (২৫ এপ্রিল ) বিকালে তাঁর গ্রামের বাড়ি গোপালপুর উপজেলার নারুচী স্কুল এন্ড কলেজ মাঠে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি।

আরও পড়ুন : ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন

বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির, খন্দকার আসাদুজ্জামানের কন্যা টাঙ্গাইল সংরক্ষিত মহিলা আসনের এমপি অপরাজিতা হক, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, খন্দকার আসাদুজ্জামানের ছেলে ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান রোমেল, গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নার্গিস আক্তার, গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক ছানা, ভূঞাপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলমগীর খান মেনু প্রমুখ।

আরও পড়ুন : বাংলাদেশ বিশ্বের সবচেয়ে কম দামে টিকা দিয়েছে

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি।

এছাড়াও অনুষ্ঠানে টাঙ্গাইলের পুলিশ সুপার, গোপালপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা, গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, ভূঞাপুর ও গোপালপুর থানার অফিসার ইনচার্জ, আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ সমাজের সর্বস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : বিএনপির অনেক কথাবার্তাই বানোয়াট

আলোচনা সভার পূর্বে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ প্রয়াত খন্দকার আসাদুজ্জামান ও ওনার সহধর্মিণী কুলসুল জামানের সমাধি জিয়ারত করেন।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন হেমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মাহমুদুন নবী রঞ্জু।

আরও পড়ুন : ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

প্রসঙ্গত, খন্দকার আসাদুজ্জামান টাঙ্গাইল-২ আসন থেকে ১৯৯৬ সালে সপ্তম, ২০০৮ সালের নবম এবং ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৩৫ সালেন ২২ অক্টোবর জন্মগ্রহণ করেন এবং ২০২০ সালের ২৫ এপ্রিল মৃত্যুবরণ করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দর...

মাদারীপুরে কৃষক দলের শোভা যাত্রায় 'জয় বাংলা' স্লোগান

১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের ঘোষিত শোক সভাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও নাশকতা...

হরিণের মাংসসহ দুইজন ব্যবসায়ী আটক

সুন্দরবনের নলিয়ানে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে হরিণের মাংসসহ দুইজন অবৈধ ম...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

স্মিথ-লাবুশেনকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে চাপে রাখল বাংলাদেশ

ডারউইন টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনে অস্ট্রেলিয়ার আরও দুই উইকেট তুলে নিয়ে ম্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা