রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন (ফাইল ছবি )
সারাদেশ

বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণকাজ দ্রুতগতিতে চলছে

সান নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণকাজ ২০২৪ সালে শেষ হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

আরও পড়ুন: কারিশমা কাপুরের সাথে জুটি বাঁধলেন যিশু

তিনি বলেন , বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর নির্মাণকাজ দ্রুতগতিতে চলছে। ইতোমধ্যেই ৪১ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ২০২৪ সালেই এ সেতুটির নির্মাণকাজ শেষ করা হবে।

শনিবার (২৩ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এমন আশাবাদ ব্যক্ত করেন।

পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন বলেন, চলতি বছরেই সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণকাজ শুরু হবে। ভারতীয় লাইন অব ক্রেডিটে এই এ প্রকল্পটির দরপত্রপ্রক্রিয়া চলছে। এ রেলপথ নির্মাণ হলে উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সহজ হবে।

এ সময় সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের স্টেশন ও রেলওয়ে জংশন নির্মাণের নির্ধারিত স্থান এবং রায়পুর ও কালিয়া হরিপুরের দুটি স্টেশন পরিদর্শন করেন মন্ত্রী।

এ সময় তার সঙ্গে সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদারসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা