প্রতীকী ছবি
সারাদেশ

বরগুনায় ডিবি পুলিশ পরিচয়ে যুবককে হত্যার চেষ্টা

সানাউল্লাহ, বরগুনা: বরগুনায় ডিবি পুলিশ পরিচয়ে অহিদুল বিশ্বাস (২৫) নামে এক যুবককে হত্যা চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত ১১টার দিকে বরগুনা পৌর এলাকার শিপেরখাল গ্রামের দেলোয়ার বিশ্বাসের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : মানচিত্র থেকে হারাচ্ছে গ্রামের পর গ্রাম

অহিদুল বিশ্বাস সোনাখালী শিপেরখাল গ্রামের খান জাহান বিশ্বাসের ছোট ছেলে। সে মোটরসাইকেল রেন্ট-এ-কার গাড়ি চালায়।

ঐ দিন রাত ১১টা ৩০ মিনিটের দিকে চিকিৎসা জন্য বরগুনা সদর হাসপাতালে ভর্তি হলে। তাৎক্ষনিক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।

পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১ টার দিকে অহিদুল বিশ্বাস শিপেরখাল এলাকা থেকে বাসায় যাবার পথে ডিবি পুলিশ পরিচয় দিয়ে জোরপূবক তুলে নিয়ে দেলোয়ার বিশ্বাসের বাসার পাশে বসে হত্যা চেষ্টা চালায়।

আরও পড়ুন : মানচিত্র থেকে হারাচ্ছে গ্রামের পর গ্রাম

একই এলাকার খলিল বিশ্বাসের নেতৃতে ২০/২৫ জনের একটি দল অহিদুলকে দেশিয় অস্ত্র ও পিস্তল দিয়ে হত্যার উদ্যেশ্যে শরীরের বিভিন্ন জায়গায় একাধিক বার আঘাত করেন। সাথে থাকা ৮৭ হাজার টাকা ও একটি এনড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়। অহিদুলের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে কোন মতে প্রানে বাচেন তিনি। ঘটনাস্থল থেক ডিবি পুলিশ পরিচয় দিয়ে আহত অবস্থায় অহিদুলকে সদর থানায় নিয়ে আসেন হামলাকারীরা। তার বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় তাকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

স্থানীয় বাসিন্দা আঃ হালিম বিশ্বাস, গনি বিশ্বাস সহ একাধিক ব্যাক্তি বলেন খলিল বিশ্বাশের নেতৃত্বে ২০/২৫ জনের একটি দল দেশিয় অস্ত্র নিয়ে ডিবি পুলিশ পরিচয়ে হামলা চালান। অহিদুল মারাত্মক আহত হয়েছে। হামলা কারীরা এলাকায় মাদক ও সন্তাসের রাজত্ব কায়েম করছে।

হাসেম নামের এক ব্যাক্তি বলেন ঔ রাতে হামলাকারিরা ২০/২৫ জন আমার বাসার সামনে থেকে যাচ্ছিল। তাদের পরিচয় জিগ্যেস করলে তারা ডিবি পুলিশ বলে পরিচয় দেয়।

আরও পড়ুন : সংকট আরও গভীর শ্রীলঙ্কায়

গনি বিশ্বাস নামের আরেক ব্যাক্তি বলেন বলেন হামলার পর থানায় গিয়ে দেখি আমার ভাইয়ের সারা শরীরে রক্ত। তাকে তাখনিক সদর হাসপাতালে ভর্তি করি।

অহিদুলের বাবা খান জাহান বিশ্বাস বলেন, খলিল বিশ্বাসের নেতৃতে আমার ছোট ছেলের উপর ডিবি পুলিশ পরিচয়ে হামলা চালানো হয়েছে। হামলায় ছেলে গুরুতর আহত হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হলে উন্নত চিকিৎসা জন্য বরিশাল পাঠানো হয়। তার সাথে মোটরসাইকেল কিস্তির ৮৭ হাজার ও মোবাইল ফোনটিও ছিনিয়ে নেন হামলাকারিরা।

তিনি আরও বলেন, হামলার সাথে শিপের খাল গ্রামের জলিল, রফিক, সবুজ, কামাল, রাব্বি, ছাইদুল, নুপুর, রব, আকলিম, বাবুল, পার্শবর্তী গৌরিচন্না ইউনিয়নের মনসাতলী গ্রামের সাইদুল, তোতা,ইয়াছিন,নিলু,মনির সহ অন্তত ১০/১৫ জনের একটি দল ছিল। চিকিৎসা শেষে ছেলে বাড়ি ফিরলে মামলা দায়ের করবে বলে জানান তিনি।

আরও পড়ুন : সংকট আরও গভীর শ্রীলঙ্কায়

অভিযুক্ত খলিল বিশ্বাস সহ অভিযুক্তদের বক্তব্য নেবার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি।

বরগুনা জেলা গোয়েন্ধা শাখা ওসি আবিদুর রহমান বলেন, ঐ রাতে আমাদের কোন ডিবি পুলিশ ঐ এলাকায় যায়নি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা